Dhaka ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

উপদেষ্টা আসিফ মাহমুদ আগামীকাল রাজশাহী আসবেন

  • Reporter Name
  • Update Time : ০৬:২৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • ১৮ Time View

স্টাফ রিপোর্টার : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগামীকাল রাজশাহী ও নাটোর জেলা সফর করবেন। তিনি শনিবার (৯ আগস্ট) সকাল ৮টায় বিমান যোগে রাজশাহী পৌঁছবেন।

উপদেষ্টা সকাল সাড়ে ৮টায় রাজশাহী সার্কিট হাউজে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন রাজশাহী’র বিভিন্ন সংস্থাসমূহের বাস্তবায়নাধীন প্রকল্পগুলো ভার্চুয়ালি উদ্বোধন করবেন। এরপর সকাল সাড়ে ৯টায় তিনি নাটোরের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সকাল সাড়ে ১০টায় নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়াম এর উদ্বোধন করবেন। বেলা ১১টায় তিনি নাটোর জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় যোগ দেবেন।

উপদেষ্টা দুপুর একটায় নাটোর সার্কিট হাউজে উপস্থিত হয়ে নাটোর জেলার এলজিইডি’র বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করবেন।

ওইদিন সন্ধ্যায় তিনি রাজশাহী হয়ে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।-খবর বিজ্ঞপ্তি

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

উপদেষ্টা আসিফ মাহমুদ আগামীকাল রাজশাহী আসবেন

Update Time : ০৬:২৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫