Dhaka ০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

বিয়ের কথা বলে নারীকে একাধিকবার ধর্ষণের পর পলাতক শাহীন গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৪:০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ৫ Time View

স্টাফ রিপোর্টার : বিয়ের কথা বলে রাজশাহী থেকে এক নারীকে নিয়ে পালিয়েছিলেন এক যুবক। তারপর এক সপ্তাহ ছিলেন চাঁপাইনবাবগঞ্জের একটি ভাড়া বাসায়। সেখানে ওই নারীকে একাধিকবার ধর্ষণও করেন। পরে বিয়ে না করে কৌশলে পালিয়ে যান। এর সাড়ে তিন মাস পর মামলার মূলহোতা শাহীন’কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

তার নাম শাহীন আলী ওরফে সৈকত (২৭)। রাজশাহীর চারঘাট উপজেলার পাইটখালি গ্রামে তার বাড়ি। ভুক্তভোগী নারী রাজশাহীর দামকুড়া থানা এলাকার বাসিন্দা। সোমবার দিবাগত রাত ১২টার দিকে র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকেই শাহীনকে গ্রেফতার করে।

মঙ্গলবার সকালে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী নারী (২৫) বিবাহিত। স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় তিনি বাবার বাড়িতে থাকেন। সে সুযোগকে কাজে লাগিয়ে শাহীন তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত ২৪ ফেব্রুয়ারি শাহীন তাকে বিয়ের প্রলোভন দিয়ে নিয়ে যান।

এরপর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতে শুরু করেন। সেখানে ১ মার্চ পর্যন্ত একাধিকবার ওই নারীকে ধর্ষণ করেন শাহীন। এরপর সুকৌশলে তাকে রেখে শাহীন পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী নারীর মা বাদী হয়ে দামকুড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। আসামি শাহীন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

বিয়ের কথা বলে নারীকে একাধিকবার ধর্ষণের পর পলাতক শাহীন গ্রেফতার

Update Time : ০৪:০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫