Dhaka ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

শার্শায় হতদরিদ্র নারীদের চাল ছিনতাই, দুইজন আটক

  • Reporter Name
  • Update Time : ১১:২২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ৬ Time View

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে হতদরিদ্র নারীদের জন্য বরাদ্দকৃত সরকারি সহায়তার চাল ছিনতাইয়ের ঘটনায় অবশেষে দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার ধলদা এলাকা থেকে মিজানুর রহমান বিশ্বাস (৬০) ও লাল্টু বিশ্বাস (৩৫) নামে দুই অভিযুক্তকে আটক করা হয়।

আটক মিজানুর ধলদা গ্রামের মৃত রাজ্জাক বিশ্বাসের ছেলে এবং লাল্টু একই গ্রামের মসলেম বিশ্বাসের ছেলে।

এর আগে উলাশী ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডি তালিকাভুক্ত নারীদের প্রত্যেককে তিন বস্তা করে চাল বরাদ্দ দেওয়া হয়। চাল বিতরণ শেষে ভ্যানে করে বাড়ি ফেরার পথে ধলদা মোড়ে পথরোধ করে মিজানুর, মশিয়ার, ইয়ানুর ও রফিকুলসহ কয়েকজন মিলে প্রত্যেক নারী থেকে এক থেকে দুই বস্তা করে চাল জোরপূর্বক ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠে।

ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি সংবাদমাধ্যমে উঠে এলে পুলিশের টনক নড়ে। এরপর শার্শা থানার পুলিশ ধলদা এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরই আমরা দ্রুত মামলা রুজু করি এবং গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মিজানুর ও লাল্টুকে আটক করি। বাকি আসামিদের আটকে অভিযান অব্যাহত আছে।

এদিকে আটকের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে। তবে পলাতক আসামিদের দ্রুত আটকের দাবি জানিয়ে এলাকাবাসী বলেন, চাল ছিনতাইয়ের মতো জঘন্য অপরাধ করে যারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তারা আইনের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

শার্শায় হতদরিদ্র নারীদের চাল ছিনতাই, দুইজন আটক

Update Time : ১১:২২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫