Dhaka ০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রুয়েটে ‘যোগাযোগে দক্ষতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০২:৪৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ২০ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ‘মাস্টারিং কমিউনিকেশনস দ্যা কি টু পার্সোনাল এন্ড প্রফেশনাল সাকসেস’ শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের হল রুমে এই সেমিনারের আয়োজন করে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) ক্লাব।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আবদুল কাইয়্যুম। তিনি বলেন, “যোগাযোগ শুধু কথা বলার দক্ষতা নয়, এটি হলো শ্রবণ, উপলব্ধি এবং প্রভাব তৈরির সমন্বয়। ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সাফল্যের জন্য দক্ষ যোগাযোগ অপরিহার্য। লেখাপড়ার পাশাপাশি কমিউনিকেশনে দক্ষতা অর্জন করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইপিই বিভাগের প্রধান ও রুয়েট আইপিই ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন। তিনি বলেন, “একাডেমিক শিক্ষার পাশাপাশি হিউম্যান কমিউনিকেশনে দক্ষতা অর্জনও জরুরী।”

সেমিনারে শিক্ষার্থীরা ও শিক্ষকমণ্ডলী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অতিথির অভিজ্ঞতা ও দিকনির্দেশনা শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত জীবনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রুয়েটে ‘যোগাযোগে দক্ষতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Update Time : ০২:৪৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫