Dhaka ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

বিএনপি নেতার মামলায় আ.লীগ নেতার লাঠিয়াল বাহিনীর প্রধান হাম্মাদ গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৫ Time View

চাঁপাইনবাবগঞ্জ, প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতার লাঠিয়াল বাহিনীর প্রধান হাম্মাদ আলীকে এবার প্রতারণার মামলায় গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত হাম্মাদ আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বড় ইন্দারা মহল্লার মৃত রাজ্জাক আলীর ছেলে ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমীনের লাঠিয়াল বাহিনীর প্রধান হিসেবে খ্যাত।

সোমবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে একটি প্রতারণার মামলায় তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। প্রতারণার মামলাটি দায়ের করেন জেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম ওরফে চাউনিজ রফিক। সদর থানার ওসি মোঃ মতিউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, মো. রফিকুল ইসলামের দায়ের করা একটি প্রতারণার মামলায় হাম্মাদ আলীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।

এব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ৫৮ লাখ টাকা মূল্যের জমিজমা কেনাকে কেন্দ্র করে তাকে বায়না হিসেবে চেক দেয়া হয়। পরে তাকে নগদ টাকা পরিশোধ করা হলেও তিনি আজ কাল করে চেকগুলো ফেরত দেননি। একপর্যায়ে তিনি রফিকুল ইসলামকে আওয়ামী লীগের নাম ব্যবহার করে ভয়ভীতি দেখান।

তিনি আরো জানান, গত ৫ আগষ্ট সরকারের পট পরিবর্তন হলে তাকে বিভিন্নভাবে চেকগুলো ফেরত দিতে বলা হলেও তিনি চেক না দিয়ে টালবাহানা করেত থাকেন। পরিপ্রেক্ষিতে আজ তিনি থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত ৮ মে রাতে হাম্মাদ আলীকে একটি লুটপাটের মামলায় গ্রেফতার করেছিল পুলিশ। পরে তিনি আদালত থেকে জামিন পান। তার বিরুদ্ধে ভুমি দস্যুতারও অভিযোগ রয়েছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

বিএনপি নেতার মামলায় আ.লীগ নেতার লাঠিয়াল বাহিনীর প্রধান হাম্মাদ গ্রেফতার

Update Time : ০৪:৪৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫