Dhaka ০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

পুঠিয়ার বানেশ্বর হাট থেকে অবৈধ কারেন্ট জাল জব্দ

  • Reporter Name
  • Update Time : ০৫:০০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ২০ Time View

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর হাটে অবৈধ কারেন্ট জাল বিক্রির সময় অভিযান চালিয়ে জব্দ করেছে পুঠিয়া উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুঠিয়া থানা পুলিশ। তবে জালের মালিক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় ২ হাজার ৭০০ মিটার (২৯ টি) কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য ২৭ হাজার টাকা। পরে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৭ টার দিকে উপজেলার বানেশ্বর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পুঠিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে থানা পুলিশসহ বানেশ্বর বাজারে ভুমি অফিসের সামনে অবৈধ কারেন্ট জাল বিক্রির সময় অবৈধ কারেন্ট জাল গুলো জব্দ করা হয়। এসময় আমাদের উপস্থিতি টের পেয়ে জাল বিক্রেতা পালিয়ে যায়। আটককৃত জালগুলো পুরিয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নুর হোসেন নির্ঝর বলেন, উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিলগুলোতে দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে অবৈধ কারেন্ট জাল বিক্রি বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ সময় ২৭০০ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

পুঠিয়ার বানেশ্বর হাট থেকে অবৈধ কারেন্ট জাল জব্দ

Update Time : ০৫:০০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫