Dhaka ১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

যশোরের শার্শায়  তিন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড 

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ৪ Time View

মনির হোসেন : ফেনসিডিল মামলায় যশোরের শার্শা ও ঝিকরগাছায়  তিন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত।

বৃহস্পতিবার ২৪জুলাই স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি অ্যাডভোকেট আমিনুর রহমান।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন,যশোরের শার্শা উপজেলায় শ্যামলাগাছি গ্রামের মতলেব হোসেনের ছেলে কামাল হোসেন, বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নের বুজতলা গ্রামের মৃত পাচু বেপারীর ছেলে আজহার আলী ও ঝিকরগাছা উপজেলায়  উত্তর দেউলী গ্রামের মৃত চান মিয়ার ছেলে আমির হোসেন মেম্বর।

কামাল হোসেন ও আমির হোসেন মেম্বারের উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৭ ডিসেম্বর শার্শা থানা পুলিশের এসআই মুরাদ হোসেনের নেতৃত্বে একটি টিম গাতিপাড়া দাখিল মাদ্রাসার পাশে অবস্থান নেয়। এ সময় পুলিশের উপস্থিতি দেখে তিনজন ব্যক্তি তিনটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তাগুলো থেকে মোট ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মুরাদ হোসেন শার্শা থানায় মামলা করেন। তদন্ত শেষে এসআই বরকত হোসেন তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে ছয় মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নের বুজতলা গ্রামের মৃত পাচু বেপারীর ছেলে আজহার আলী পলাতক রয়েছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

যশোরের শার্শায়  তিন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড 

Update Time : ০৬:৫৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫