Dhaka ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

মুক্ত বাণিজ্য চুক্তি করল ভারত-যুক্তরাজ্য, কি কি সুবিধা পাবে নয়াদিল্লি

  • Reporter Name
  • Update Time : ১০:৪৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ৪ Time View

অনলাইন ডেস্ক : দীর্ঘ আলোচনার পর অবশেষে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে ভারত ও যুক্তরাজ্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার (২৪ জুলাই) যুক্তরাজ্য সফরে যান। সেখানে দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মারের সঙ্গে বৈঠক করেন তিনি। তাদের দুজনের উপস্থিততে ‘ঐতিহাসিক মুক্ত বাণিজ্য’ চুক্তি হয়।

এই চুক্তির আওতায় ভারত প্রায় ৯০ শতাংশ ব্রিটিশ পণ্যের শুল্ক কমাবে। যা গড়ে ১৫ শতাংশ থেকে ৩ শতাংশে নেমে আসবে। বিপরীতে ৯৯ শতাংশ ভারতীয় পণ্য যুক্তরাজ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। যার মধ্যে বস্ত্র, চামড়া, জুতা, গয়না, সামুদ্রিক পণ্য এবং ইঞ্জিনিয়ারিং পণ্যের মতো গুরুত্বপূর্ণ খাতগুলো রয়েছে।

এর ফলে ভারতে ব্রিটিশ স্কচ হুইস্কি, গাড়ি, ইলেকট্রনিক্স, কসমেটিক্স, চকোলেটসহ বিভিন্ন পণ্যের দাম কমবে। বর্তমানে ভারতে স্কচ হুইস্কির ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপ করা আছে। এটি কমে প্রথমে ৭৫ শতাংশ এবং আগামী ১০ বছরে ৪০ শতাংশে নেমে আসবে। বৈদ্যুতিক গাড়ির শুল্কও ১১০ শতাংশ থেকে কমে ১০ শতাংশ হবে।

চুক্তির ফলে ভারতীয় কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য পণ্যগুলো ব্রিটিশ বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এছাড়াও, তথ্যপ্রযুক্তিবিষয়ক কর্মী, আর্থিক ও পেশাদার সেবার সাথে যুক্ত ব্যক্তি, যোগ প্রশিক্ষক, সঙ্গীতজ্ঞ এবং শেফদের মতো ভারতীয় পেশাদাররা যুক্তরাজ্যে সহজে কাজ করার সুযোগ পাবেন। সামাজিক সুরক্ষা তহবিলে দ্বৈত অবদান এড়াতে একটি ‘ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন এগ্রিমেন্ট’ও চূড়ান্ত হয়েছে।

এ চুক্তির কারণে যুক্তরাজ্যে নতুন করে প্রায় ২ হাজার ২০০ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে প্রত্যাশা ব্রিটিশ সরকারের।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মুক্ত বাণিজ্য চুক্তি করল ভারত-যুক্তরাজ্য, কি কি সুবিধা পাবে নয়াদিল্লি

Update Time : ১০:৪৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫