Dhaka ০৯:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৩:৫২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ৪ Time View

স্টাফ রিপোর্টার : নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মহির উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার তথ্যপ্রযুক্তির সহায়তায় নাটোর সদর উপজেলার বামনডাঙ্গা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রাতে তাঁকে বনপাড়া হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার তরমুজ পাম্প এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে একটি ট্রাক ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ আটজন নিহত হন।

নিহত ব্যক্তিরা সবাই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের বাসিন্দা। তাঁদের মধ্যে সাতজনই একই পরিবারের সদস্য এবং এক আত্মীয়কে দেখতে সিরাজগঞ্জে যাচ্ছিলেন।

নিহতরা হলেন—জাহিদুল ইসলাম, সেলিনা খাতুন, রওশনারা আক্তার ইতি, আনোয়ারা খাতুন, আনোয়ারা খাতুন আনু, আনজুমান ও সীমা। নিহত মাইক্রোবাসচালকের নাম শাহাবুদ্দিন, তিনি একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

Update Time : ০৩:৫২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫