Dhaka ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

ইউক্রেনে বিধ্বস্ত হলো ফ্রান্সের মিরাজ যুদ্ধবিমান

  • Reporter Name
  • Update Time : ০৭:০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ৪ Time View

অনলাইন ডেস্ক : ইউক্রেনে মঙ্গলবার ফ্রান্সের দেওয়া একটি মিরাজ ২০০০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যুদ্ধবিমানটির পাইলট নিরাপদে ইজেক্ট করেছেন (বিধ্বস্ত হওয়ার আগেই বিমান থেকে বেরিয়ে এসেছেন)।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ বুধবার স্থানীয় সময় সকালে এক বক্তৃতায় এ কথা বলেন।

রাশিয়ার বিরুদ্ধে কিয়েভ তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য ফ্রান্স এই বছরের শুরুতে ইউক্রেনে সুপারসনিক বিমান সরবরাহ করে।

ঘটনার একদিন পর আজ বুধবার স্থানীয় সময় সকালে এ নিয়ে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বিমান বিধ্বস্তের এই ঘটনার সঙ্গে রাশিয়ার কোনো যোগসাজশ নেই বলে জানিয়েছেন তিনি।

জেলেনস্কি বলেন, ‘রাশিয়া উড়োজাহাজটি ভূপাতিত করেনি। দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের খুবই কার্যকর ও প্রয়োজনীয় একটি যুদ্ধবিমান হারালাম।
তিনি বলেন, আমাদের মিরাজ জেটগুলোর মধ্যে একটি।

তিনি আরো বলেন, পাইলট বিমান থেকে বেরিয়ে এসেছেন এবং রাশিয়ানরা গুলি করে এটিকে ভূপাতিত করেনি।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় একটি ফ্লাইট মিশনের সময় ঘটনাটি ঘটে এবং তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

বিমান বাহিনী জানিয়েছে, ‘পাইলট বিমানের যান্ত্রিক ত্রুটির কথা ফ্লাইট ডিরেক্টরকে জানান। এরপর পাইলট দক্ষতার সাথে কাজ করেন, যেমনটি একটি সঙ্কটকালীন পরিস্থিতিতে প্রত্যাশিত ছিল।

তারা আরো জানায়, পাইলট সফলভাবে বিমান থেকে বেরিয়ে আসেন।

এই ঘটনাটি ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য আরেকটি ধাক্কা। দেশটি রাশিয়ার আক্রমণ মোকাবিলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিতে ভুগছে।

ইউক্রেনের পাইলট ও মেকানিকদের পূর্ব ফ্রান্সে জেট বিমান ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ইউক্রেনে বিধ্বস্ত হলো ফ্রান্সের মিরাজ যুদ্ধবিমান

Update Time : ০৭:০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫