Dhaka ০৯:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

রাজশাহীতে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী ‘ককটেল মুরাদ’ গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৪:১৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ৪ Time View

স্টাফ রিপোর্টার : বিদেশী পিস্তলসহ রাজশাহী আঞ্চলিক পর্যায়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মুরাদ শেখ ওরফে ককটেল মুরাদকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার দিবাগত রাত ৩টার দিকে নগরীর সাহেববাজার বড়কুঠি মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মুরাদ ওই এলাকারই বাসিন্দা।

র‌্যাব-৫ এর সিপিএসসির একটি দল এ অভিযান চালায়। পরে সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, একটি বিদেশি পিস্তল ছাড়াও একটি ম্যাগজিন, একটি গুলি, দুটি মোবাইল ফোন এবং দুটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে সন্ত্রাসী ককটেল মুরাদের কাছ থেকে।

র‌্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরেই ককটেল মুরাদকে নজরদারিতে রাখা হয়েছিল। মুরাদ শেখ একাধিক মামলার পলাতক আসামি এবং একটি সংঘবদ্ধ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য। তিনি রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার হেফাজতে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে-এমন তথ্যের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়।

এ সময় মুরাদের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে কাপড়ের স্তূপের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। ককটেল মুরাদ এর আগেও বিপুল পরিমাণ ককটেলসহ ধরা পড়েছিলেন। তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও ছিনতাইসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

রাজশাহীতে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী ‘ককটেল মুরাদ’ গ্রেপ্তার

Update Time : ০৪:১৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫