Dhaka ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নিখোঁজের দুই দিন পর মিলল যুবকের মরদেহ

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ১৮ Time View

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে নিখোঁজের দুই দিন পর সুইট খান (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার গোপালপুর পৌরসভা এলাকার বিজয়পুর চৌকিদার মোড়ের এক পাটখেত থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুইট ওই এলাকার আব্দুর রহমানের ছেলে।

জানা যায়, শনিবার সন্ধ্যায় সুইট বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হয়ে আর ফেরে না। দুই দিন যাবত অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায় না তার পরিবার।

এ ঘটনার দুই দিন পর সোমবার স্থানীয় একটি পাটের জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান বলেন, সোমবার সকালে সুইটের পরিবারের লোকজন থানায় এসে তার নিখোঁজের বিষয়টি জানায়। এর কিছুক্ষণ পরেই ওই এলাকায় মরদেহ পাওয়ার খবর পাই। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নিখোঁজের দুই দিন পর মিলল যুবকের মরদেহ

Update Time : ০৭:৪৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫