Dhaka ১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালামের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ২৫ Time View

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ১১ দিন পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন যশোরের শার্শা উপজেলার ১১নং নিজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ (৫২)।

শনিবার (১৯ জুলাই) ভোর ৬টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন বড় ছেলে তাহমীদ ঈষাদ দীপ্ত।

তাহমীদ জানান, গত ৮ জুলাই সকালে তার বাবা মোটরসাইকেলে করে ঢাকার বাড্ডা থেকে মিরপুর যাওয়ার পথে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে একটি দুর্ঘটনার শিকার হন। এ সময় মাথায় গুরুতর আঘাত পান তিনি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে সেদিনই তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এরপর টানা ১১ দিন আইসিইউতে চিকিৎসাধীন থেকে শনিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম আবুল কালাম আজাদ শার্শার নিজামপুর ইউনিয়নের চাঁন্দুড়িয়ার ঘোপ গ্রামের বাসিন্দা ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সুলতান আহম্মেদের ছেলে।

জনপ্রিয় এই সাবেক জনপ্রতিনিধি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালামের মৃত্যু

Update Time : ০৭:৩৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫