Dhaka ০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীতে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারী গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৬:২৭:২১ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ১৩ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুরের কালেক্টর মাঠের সামনে থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে একজন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: মেহেদী হাসান (২৫) রাজশাহী নগরীর রাজপাড়া থানার কাজীহাটা এলাকার নুরুল ইসলামের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৯ জুলাই সন্ধ্যা পৌনে ৭টায় রাজশাহী নগরীর রাজপাড়া থানা পুলিশের একটি টিম নগর এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার শ্রীরামপুরের কালেক্টর মাঠের সামনে এক ব্যক্তি দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে রাজপাড়া থানা পুলিশের এসআই মো: তাজ উদ্দীন আহম্মেদ ও তাঁর টিম গতকাল সন্ধ্যা ৭ টায় রাজপাড়া থানার শ্রীরামপুরের কালেক্টর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মেহেদীকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি চাপাতি ও একটি চাকু উদ্ধার হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ সে অবস্থান করছিলো।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীতে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারী গ্রেপ্তার

Update Time : ০৬:২৭:২১ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫