স্টাফ রিপোর্টার : শহীদ জিয়া পরিবারের প্রতি অবমাননা, কটুক্তি ও পল্টনে বোমা হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রাজশাহীর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার বিকেলে নগরের গনকপাড়া বাটার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে নগরের আলুপট্টি মোড়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে গণঅভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
এ সময় নগর যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইটসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Bangla Photocard Generatorv3.7
Reporter Name 









