Dhaka ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

কারফিউ শেষে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

  • Reporter Name
  • Update Time : ০৫:০৮:১১ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ২১ Time View

অনলাইন ডেস্ক : কারফিউ শেষে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ রোববার (২০ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে।

গোপালগঞ্জ জেলা প্রশাসন জানায়, এই সময়ের মধ্যে যেকোনো ধরনের সভা, মিছিল ও জনসমাবেশ নিষিদ্ধ থাকবে। স্কুল কলেজের শিক্ষার্থী, সরকারি অফিসসহ জরুরি পরিষেবাসমূহ ১৪৪ ধারার আওতামুক্ত থাকবে। এছাড়াও শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে জেলার পরিস্থিতি স্বাভাবিক। গত বুধবারের সহিংসতার পর জেলায় কারফিউ জারি করা হয়। গতকাল কিছু সময়ের জন্য কারফিউ শিথিল করা হয়। আজ কারফিউ তুলে নিয়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌরপার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে জেলায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এরপর জেলাটিতে প্রথমে ২২ ঘণ্টার কারফিউ জারি করা হয়। এরপর থেকে পর্যায়ক্রমে কারফিউর সময় বাড়ানো হচ্ছিল। -বাসস

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

কারফিউ শেষে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

Update Time : ০৫:০৮:১১ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫