Dhaka ১২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

রাজশাহীতে গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৪

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ২ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর চন্দ্রিমা ও দামকুড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৪০ বোতল ফেন্সিডিলসহ ৪ জনকে গ্রেফতার করেছে চন্দ্রিমা ও দামকুড়া থানা পুলিশ।

আরএমপির চন্দ্রিমা থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: তমাল হোসেন (৩২) ও মো: সুমন রেজা (৪০)। তমাল রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়ার এলাকার মো: সাজ্জাদ হোসেনের ছেলে ও সুমন একই থানার ছোটবনগ্রাম পূর্বপাড়ার মো: মিজানুর রহমানের ছেলে। অপরদিকে দামকুড়া থানা কর্তৃক গ্রেপ্তারকৃত আসামিদ্বয় হলেন মো: ইফতার আহম্মেদ (২২) ও মো: সেলিম (৩৫)। ইফতার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার জামিনপুর এলাকার মৃত কুসিমুদ্দিনের ছেলে এবং সেলিম একই এলাকার মো: বুদ্ধুর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই রাতে আরএমপির উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: রিয়াজুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে চন্দ্রিমা থানার এসআই মো: আব্দুল হাকিম সরকার ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়ায় এক বাড়িতে গাঁজা বিক্রি হচ্ছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের বর্ণিত টিম রাত পৌনে ৯ টায় চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়ায় আসামি তমাল হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে আসামি তমাল ও সুমনকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজতে থাকা ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

অপরদিকে দামকুড়া থানার এসআই মো: মাসুন কবির ও তার টিম গতকাল ১৮ জুলাই বিকাল সোয়া ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে দামকুড়া থানার আলীমগঞ্জ পুলিশ চেকপোস্টে অভিযান পরিচালনা করে আসামি ইফতার ও সেলিমকে ৪০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে চন্দ্রিমা ও দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

রাজশাহীতে গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৪

Update Time : ০৫:৩৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫