Dhaka ১০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

বগুড়ায় বৃদ্ধা শাশুড়ি ও পুত্রবধূ হত্যা, আশঙ্কাজনক নাতনি

  • Reporter Name
  • Update Time : ০৪:২৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ২ Time View

বগুড়া প্রতিনিধি : বগুড়া সদর উপজেলায় ঘরে ঢুকে দুই নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এক তরুণী। বুধবার (১৬ জুলাই) রাতে উপজেলার ইসলামপুর হরিগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকায় মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী লাইলী বেওয়া (৭০) ও তার ছেলে পারভেজের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২২)। আর আহত তরুণী আব্দুল কুদ্দুসের অপর ছেলে বুলবুলের মেয়ে বন্যা (১৮)।

পুলিশ ও এলাকাবাসীরা জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে শুধু কয়েকজন নারী ছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে বৃদ্ধা লাইলী বেওয়া, হাবিবা ইয়াসমিন ও বন্যাকে ছুরিকাঘাত করে। এলাকাবাসী টের পেয়ে ওই বাড়িতে এসে রক্তাক্ত তিন নারীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক লাইলী ও হাবিবাকে মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতে গুরুতর আহত বন্যাকে হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

এদিকে, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থলে যান। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে হত্যার কারণ ও জড়িতদের সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। এ ব্যাপারে পুলিশের একাধিক টিম কাজ করছে জানান তিনি।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

বগুড়ায় বৃদ্ধা শাশুড়ি ও পুত্রবধূ হত্যা, আশঙ্কাজনক নাতনি

Update Time : ০৪:২৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫