Dhaka ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী

গাজার রোগীদের চিকিৎসা দিতে আহ্বান ডব্লিউএইচও’র

  • Reporter Name
  • Update Time : ০২:৫৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ২ Time View

অনলাইন ডেস্ক : চিকিৎসার জন্য জর্ডানে বেশিরভাগ শিশুকে স্থানান্তরের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুধবার গাজা উপত্যকার রোগীদের চিকিৎসার দেওয়ার জন্য অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বলেছেন, ‘আজ, ডব্লিউএইচও গাজা থেকে জর্ডানে ৩৫ জন রোগী ও তাদের পরিবারের ৭২ সদস্যকে স্থানান্তরের নেতৃত্ব দিয়েছে। এই রোগীদের বেশিরভাগই শিশু।’

তিনি আরো বলেন, ‘গুরুতর অসুস্থ রোগীদের অব্যাহত সহায়তা ও বিশেষায়িত সেবা প্রদানের জন্য আমরা জর্ডান সরকারের প্রতি কৃতজ্ঞ।’

গেব্রেয়েসাস বলেন, ‘গাজার ১০ হাজারের বেশি মানুষের এখনও চিকিৎসা জন্য স্থানান্তরের প্রয়োজন। আমরা আরও দেশকে চিকিৎসা সেবা প্রদানের জন্য রোগীদের গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানাই। বহু জীবন এর উপর নির্ভর করে আছে। আরও অনেকে অপেক্ষা করছে।’

আন্তর্জাতিক সংস্থাটি দীর্ঘদিন ধরেই পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের হাসপাতালগুলোতে যুদ্ধ-পূর্ব ঐতিহ্যবাহী রেফারেল পথটি পুনরায় সম্পূর্ণরূপে চালু করার জন্য একটি সম্প্রসারিত চিকিৎসা করিডরের দাবি জানিয়ে আসছে।

এটি আরও বলেছে যে, বর্তমান হারে চিকিৎসার প্রয়োজন এমন সমস্ত গাজা রোগীদের সরিয়ে নিতে কয়েক বছর সময় লাগবে।

ডব্লিউএইচও জানিয়েছে যে, গাজায় বিমান হামলা এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, খাদ্য, বিশুদ্ধ পানি ও জ্বালানির অভাবের কারণে অনেক হাসপাতাল বন্ধ হয়ে গেছে ।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলের ওপর আক্রমণের ফলে গাজায় যুদ্ধ শুরু হয়।

সরকারি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপির হিসাব অনুসারে, এই হামলার ফলে ১ হাজার ২১৯ জন মারা যায়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

হামাস-নিয়ন্ত্রিত ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক অভিযানে ৫৮ হাজার ৫৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল

গাজার রোগীদের চিকিৎসা দিতে আহ্বান ডব্লিউএইচও’র

Update Time : ০২:৫৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫