Dhaka ০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

ভিক্ষুকদের নিয়ে মন্তব্য করে মন্ত্রিত্ব হারালেন কিউবার শ্রমমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৬:৫১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৩ Time View

অনলাইন ডেস্ক : ভিক্ষুকদের নিয়ে মন্তব্য করে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কিউবার শ্রমমন্ত্রী মার্তা এলেনা ফেইতো। কিউবায় দীর্ঘদিন ধরে খাদ্য সংকট রয়েছে। এ কারণে অনেক মানুষকে ময়লার ভাগাড়ে গিয়েও খাদ্যের খোঁজ করতে দেখা যায়।

কিন্তু শ্রমমন্ত্রী মার্তা দাবি করেছেন, কিউবায় কোনো ভিক্ষুক নেই। যারা ময়লার ভাগাড়ে যান তারা ময়লা সংগ্রহ করে সেগুলো বিক্রি করে সহজে অর্থ আয় করতে যান বলেও মন্তব্য করেন তিনি।

গত সপ্তাহে সংসদে দেওয়া তার বক্তব্যে সাধারণ মানুষ ব্যাপক ক্ষুব্ধ হন। এমনকি রাজনৈতিক অঙ্গন থেকেও তার সমালোচনা করা হয়। দেশটির প্রেসিডেন্ট মিগুইয়েল দিয়াজ ক্যানেলও তাকে নিয়ে কথা বলেন। এরপর শ্রমমন্ত্রী পদত্যাগ করেন।

কমিউনিস্ট শাসিত দ্বীপ রাষ্ট্রটিতে সাধারণ মানুষের বিক্ষোভ করা নিষিদ্ধ। তা সত্ত্বেও শ্রমমন্ত্রীর বক্তব্যে জনতা প্রকাশ্যে ক্ষোভ দেখানো শুরু করেন।

কিউবার অর্থনৈতিক অবস্থা বেশ নাজুক। সেখানে খাদ্য সংকটের পাশাপাশি পর্যাপ্ত আবাসনের ব্যবস্থাও নেই। এছাড়া জ্বালানি সংকট এবং বিদ্যুৎ বিভ্রাটেও বিপর্যস্ত তারা।

এমনকি মানুষ প্রয়োজনীয় ওষুধও পান না। ওষুধের খোঁজে এক ফার্মেসি থেকে আরেক ফার্মেসিতে দৌড়াদৌড়ি করতে হয় তাদের।

সূত্র: বিবিসি

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ভিক্ষুকদের নিয়ে মন্তব্য করে মন্ত্রিত্ব হারালেন কিউবার শ্রমমন্ত্রী

Update Time : ০৬:৫১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫