Dhaka ১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সংবিধান সংশোধনে লাগবে গণভোট: আলী রীয়াজ

  • Reporter Name
  • Update Time : ১০:৫৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ১৭ Time View

অনলাইন ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ সংশোধনের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৪তম দিনের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ জানান, ‘সংবিধানের প্রস্তাবনা, ৮, ৪৮, ৫৬, ১৪২ এবং তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত অনুচ্ছেদগুলোতে সংশোধন আনতে গণভোট অপরিহার্য। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে।’

তিনি আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার গঠনে মূলত দলগুলোর ভিন্নমত নেই। তবে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের বিষয়ে এখনো পদ্ধতিগত বিষয়ে ঐক্য হয়নি। বিষয়টি নিরসনে রাজনৈতিক দলগুলো কমিশনকে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব দিয়েছে।’

কমিশন এখন দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ করে এবং নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে শিগগির একটি মতামত দেবে বলেও জানান তিনি।

আলী রীয়াজ বলেন, ‘প্রধান উপদেষ্টা কীভাবে নিয়োগ দেওয়া হবে, সেই বিষয়ে আশা করছি আগামী সপ্তাহে একটা সমাধানে পৌঁছানো যাবে। কারণ কমিশনের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।’-ইত্তেফাক

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সংবিধান সংশোধনে লাগবে গণভোট: আলী রীয়াজ

Update Time : ১০:৫৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫