Dhaka ১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

পুলিশ পরিচয়ে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, যুবক গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ২ Time View

স্টাফ রিপোর্টার : সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ঠাকুরগাঁও থেকে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব। নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে এই প্রতারণা করতেন তিনি। গ্রেপ্তার ব্যক্তির নাম রাজিউর রহমান (৪০)। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামের বাসিন্দা।

রোববার সকালে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভুক্তভোগী এক তরুণ সেনাবাহিনীতে চাকরির জন্য আবেদন করেছিলেন। রাজিউর নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকরি নিয়ে দেওয়ার কথা বলেছিলেন। চাকরি দেওয়ার আশ্বাসে ১২ লাখ টাকার চুক্তি করেন। প্রথমে ৬ লাখ এবং পরে অ্যাপয়েন্টমেন্ট কার্ড পাওয়ার পর বাকি টাকা দেওয়ার শর্ত ছিল।

এরপর রাজিউরের পরামর্শে ভুক্তভোগী এসএসসি সার্টিফিকেট, দুটি ফাঁকা চেক ও ছয়টি নন-জুডিশিয়াল স্ট্যাম্প পাঠান। এর পরদিন ৩ জুন সকালে রাজশাহী সেনানিবাসে সৈনিক পদে নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিক বাছাইয়ে অংশ নেন ওই ভুক্তভোগী। কিন্তু বাছাই পর্বেই তিনি বাদ পড়ে যান। তখন রাজিউরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। পরে প্রতারিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে ভুক্তভোগী রাজশাহীর বোয়ালিয়া থানায় একটি মামলা করেন।

র‌্যাব জানায়, মামলার পর ছায়াতদন্তে নামে র‌্যাব-৫ ও র‌্যাব-১৩। পরে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঠাকুরগাঁও সদর উপজেলার বন্দরপাড়া থেকে রাজিউরকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫-এর সিপিএসসি এবং র‌্যাব-১৩-এর সিপিসি-১-এর একটি যৌথ দল এ অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি আগে কয়েকবার জেলেও গেছেন। গ্রেপ্তারের পর তাকে রাজশাহীর বোয়ালিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

পুলিশ পরিচয়ে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, যুবক গ্রেপ্তার

Update Time : ০৬:৪৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫