Dhaka ০২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

রাজস্ব বোর্ডের নির্দেশে কাস্টম হাউজ ও বন্দর খোলা তবে ব্যবসায়ীদের উপস্থিতি হতাশাজনক, প্রচারের অভাব

  • Reporter Name
  • Update Time : ০৪:২৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • ২ Time View

মনির হোসেন, বেনাপোল : সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্বেও শুক্রবার ও শনিবার বেনাপোল কাস্টমস হাউজের কাজকর্ম চলমান থাকবে।

শুক্রবার সকাল থেকেই কাস্টম হাউজ ও বন্দর খোলা রাখা হয়েছে বলে কাস্টম হাউজ ও বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী বেনাপোল কাস্টমস হাউস সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার খোলা রাখা হয়েছে এবং শনিবার খোলা থাকার কথা নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল ইসলাম।

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ সকল কাজকর্ম অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে বলে এই কর্মকর্তা শুক্রবার সকালে নিশ্চিত করেছেন।

যুথী এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে সাপ্তাহিক ছুটি বাতিল করে বন্দর এবং কাস্টমে কাজকর্ম চলছে ঢিমেতালে। বিশেষ করে ব্যবসায়ীরা আগে জানতে না পারাই তাদের উপস্থিতি একেবারেই কম। শনিবার অবশ্য বাড়তে পারে।

এইচ এম শরিফুল ইসলাম জানান, ১০ জুলাই প্রথম সচিব (কাস্টমস নীতি) মুঃ রইচ উদ্দিন খান স্বাক্ষরিত একপত্রের জানানো হয়েছে যে,অ্যাসাইকুডা ওয়াল্ড সিস্টেম (ASYCUDA World System) এর ধীরগতির কারণে গত কয়েকদিন দেশের আমদানি-রপ্তানি পণ্যচালান ছাড় প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্থ হয়। এ অবস্থায় দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার উদ্দেশ্যে আগামী ১১-১২ জুলাই সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম চলমান রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্বেও শুক্রবার ও শনিবার বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কাজকর্ম চলমান থাকবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কাস্টমস সম্পাদক আব্দুল লতিফ বলেন, কাস্টম হাউজে ও বেনাপোল বন্দর সকাল থেকেই খোলা রেখেছে। সাপ্তাহিক ছুটির কারনে অনেকেই খোলা থাকার বিষয়টি না জানায় ব্যবসায়ীদের উপস্থিত একেবারেই কম তবে শনিবার এটা বাড়বে বলে মনে করছি।খোলা রাখার বিষয়টি আগে ভাগে জানাজানি হলে সবাই স্বতস্ফুর্ত উপস্থিত থাকতো।

জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী বেনাপোল কাস্টমস হাউস শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিনেও খোলা থাকার কথা নিশ্চিত করে বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, আমরা স্বাভাবিক সময়ের মতো বন্দরের কার্যক্রম চালু রেখেছি। কোন ব্যবসায়ী পণ্য চালান খালাশ নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

রাজস্ব বোর্ডের নির্দেশে কাস্টম হাউজ ও বন্দর খোলা তবে ব্যবসায়ীদের উপস্থিতি হতাশাজনক, প্রচারের অভাব

Update Time : ০৪:২৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫