Dhaka ১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

রাজশাহীতে নিজ বাড়িতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত শ্রমিকদল নেতা সুমন

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • ২ Time View

ছবি- হামলাকারীরা হলেন  বুলবুল ও সাগর (বামে), হামলার শিকার সুমন আলী (ডানে)

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন গুড়িপাড়া গুলজারবাগ এলাকায় নিজ বাড়িতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন মোঃ সুমন আলী (৪২) নামে শ্রমিক দল নেতা।সুমন আলী কাশিয়াডাঙ্গা জাতীয়তাবাদী শ্রমিকদল থানা কমিটির সভাপতি।

হামলাকারীরা হলেন মো:বুলবুল (৩০) পিতা মো:জয়নাল ও মো:সাগর (২৯), পিতা মো: ফাজা দুইজনেরই বাড়ি গুলজারবাগ গুড়িপাড়া এলাকায়।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে তিনি সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হন।পরে বাড়ির লোকজন ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকে) ভর্তি করেন।

হামলার বিষয়ে আহত জাতীয়তাবাদী শ্রমিকদল নেতা সুমন আলী বলেন, আমি ফজরের নামাজ আদায় করে বাড়িতে ঘুমিয়েছিলাম। হঠাৎ আমার বাড়ির কলিং বেল বেজে ওঠে। আমার স্ত্রীর জিজ্ঞেস করে কে আপনারা। এসময় বুলবুল ও সাগর বলে আমরা সুমন ভাইয়ের সাথে কথা বলবো। এরপর আমি বাড়ির গেট খুলতেই বুলবুলের হাতে থাকা ধারালো চাকু দিয়ে আমার গলায় কোপ দেয়।আমি মাথা সরিয়ে নিলে আমার বাম গালে চাকুর কোপ লাগে এবং সাথে সাথেই সাগরের হাতে থাকা রামদা দিয়ে আমাকে কোপ দিলে আমি গেট বন্ধ করে দিয়ে প্রাণে বেঁচে যায়। এরপর হামলাকারীরা সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন ও এলাকাবাসী আমাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।কর্তব্যরত চিকিৎসক আমার বাম গালে ১৪ টি সেলাই করেন।আমাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে এ হামলা করা হয়েছে। এরা দুজনই ছাত্রলীগ করত, আমি কাশিয়াডাঙ্গা শ্রমিক দল থানা কমিটির সভাপতি হওয়ায় আমার প্রতি ক্ষোভ তাদের।আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি, এদের পেছনে মদত দাতা আছে বলেও জানান শ্রমিক দল নেতা সুমন আলী।

স্থানীয়রা বলছেন, বুলবুল ও সাগর দুজনই বখাটে ছেলে, খুবই উশৃংখল চলাফেরা তাদের।দুজনের নামে একাধিক মামলাও রয়েছে, কিছুদিন আগে সেনাবাহিনী তুলে নিয়ে গিয়েছিল, জামিনে এসে আবার বেপরোয়া হয়ে পড়েছে তারা।

এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অবশ্যই যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দুজনকে দ্রুত গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হবে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

রাজশাহীতে নিজ বাড়িতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত শ্রমিকদল নেতা সুমন

Update Time : ০৩:৩৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫