Dhaka ১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহী বোর্ডে ৪৫ প্রতিবন্ধীর এসএসসি পাস, ৫জন জিপিএ-৫

  • Reporter Name
  • Update Time : ১০:৫২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ১৮ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৫৬ জন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী। তাদের মধ্যে ৪৫ জন পাস করেছে, যার মধ্যে ৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে রাজশাহী শিক্ষাবোর্ডের প্রকাশিত ফলাফলে এসব তথ্য জানা গেছে।

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ৫৬ জন শারীরিক প্রতিবন্ধী অংশ নিয়েছিল। তাদের মধ্যে ৫ জন জিপিএ-৫ পেয়েছে এবং ১১ জন অকৃতকার্য হয়েছে। বাকিরা বিভিন্ন জিপিএতে পাস করেছে। ফলাফলে দেখা গেছে, ৯ জন পরীক্ষার্থী জিপিএ ৪ বা তার বেশি পয়েন্ট পেয়ে পাস করেছে। এ ছাড়া ১৬ জন ৩ বা তার বেশি জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

জানা গেছে, পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে শারীরিক, মানসিক ও দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা ছিল। তারা এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফল করেছে। যারা অকৃতকার্য হয়েছে, তারা আগামীতে আবার পরীক্ষায় বসতে পারবে।

এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ৫৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে ৫ জন জিপিএ-৫ পেয়েছে। কেউ কেউ অকৃতকার্য হয়েছে, বাকিরা বিভিন্ন পয়েন্ট নিয়ে পাস করেছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহী বোর্ডে ৪৫ প্রতিবন্ধীর এসএসসি পাস, ৫জন জিপিএ-৫

Update Time : ১০:৫২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫