Dhaka ১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ফেসবুকে ভাইরাল ‘এনসিপি’র মঞ্চে আ’লীগ নেতা’, প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ১৭ Time View

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর জুলাই পদযাত্রা কর্মসূচীর অংশ হিসেবে আয়োজিত পথসভার মঞ্চে ব্যবস্থাপনার দায়িত্বে ব্যস্ত থাকতে দেখা যায় মামুন চৌধুরী নামের এক নেতাকে। তিনি ওই মঞ্চে বক্তব্যও প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, এনসিপি’র আহ্বায়ক নাহিদুল ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, নাটোর জেলা যুগ্ম সমন্বয়কারী আব্দুল মান্নাফসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। পথসভা শেষ হওয়ার পর উপস্থিত ওই নেতাকে আওয়ামীলীগের নেতা উল্লেখ করে ফেসবুকে কয়েকটি পোস্ট বেশ ভাইরাল হয়। বিভিন্ন মানুষ এই নিয়ে বিভিন্ন মন্তব্য প্রকাশ করেন। ভাইরাল ওই প্রচার আদৌ সঠিক নয় এবং বিভান্তিকর বলে উল্লেখ করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন এনসিপি নেতা মামুন চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বনপাড়াস্থ ইউনিটি প্রেসক্লাবে এনসিপি’র অঙ্গ সংগঠন শ্রমিক উইং এর সাংগঠনিক সম্পাদক ও জেলা সহ-সাংগঠনিক সম্পাদক (প্রস্তাবিত) মামুন চৌধুরী এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে এনসিপি নেতা মামুন চৌধুরী বলেন, আমি ১৮ বছর দেশের বাইরে কাটিয়েছি। করোনা পরবর্তী বৈশ্বিক সংকটের সময় দেশে ফিরে এসেছি এবং চৌধুরী প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠা করেছি। আমার পরিবারের অনেকেই আওয়ামীলীগের নেতা-কর্মী ছিলো এটা ঠিক। কিন্তু আমি কখনোই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম না। রংপুর মেডিকেল কলেজে পড়ুয়া আমার মেয়ে জুলাই আন্দোলনে অংশ নিয়েছে। আমার ছেলে ঢাকাতেও অংশ নিয়েছে। আমিও স্পষ্টভাবে ছাত্রদের পক্ষ নিয়েছিলাম। আমি আওয়ামীলীগ করতাম এমন প্রমাণ কেউই দিতে পারবে না। আমাকে নিয়ে এই মিথ্যাচার একধরণের ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। আমার নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে এলাকার বিশেষ এক দালাল গোষ্ঠী অবৈধ সুবিধা থেকে বঞ্চিত হবে এমন আশঙ্কায় তারা এই অপপ্রচার চালিয়েছে। আমি এর প্রতিবাদ করে সকলকে জানিয়ে দিতে চাই, আমি বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছি, বারবার হুমকি ও অপমানের মুখোমুখি হয়েছি —তবুও মাথা নত করিনি, করবোও না ইনশাআল্লাহ্। আমি সত্য ও ন্যায়ের পক্ষে আছি বলেই নতুন প্রজম্মের স্বচ্ছ ও সময়ের বলিষ্ঠ রাজনৈতিক দল এনসিপি’র সাথে যুক্ত হয়েছি। ইনকিলাব জিন্দাবাদ।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, এনসিপি’র স্থানীয় নেতা এ্যাড. আব্দুর রশিদ ও মতিবুর রহমান।

উল্লেখ্য, গত ৮ জুলাই উপজেলার বনপাড়া বাইপাসে বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে এনসিপি’র পথসভা অনুষ্ঠিত হয়।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ফেসবুকে ভাইরাল ‘এনসিপি’র মঞ্চে আ’লীগ নেতা’, প্রতিবাদে সংবাদ সম্মেলন

Update Time : ০৯:৫৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫