Dhaka ০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

মহাসড়কে পুলিশের বেশে ডাকাতি করা দুজন গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ২ Time View

স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের বেশে ডাকাতির ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে রাজশাহীর দুটি এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার দিবাগত রাতে র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল এ অভিযান চালায়।

গ্রেপ্তার দুজন হলেন- নওগাঁর মান্দা উপজেলার নবগ্রাম এলাকার তানভীর ওরফে ইব্রাহিম ওরফে মিলন (৩০) ও চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর উপজেলার হাজীপাড়া এলাকার আমিনুল মোমেনীন (৩১)।

মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম ব্যাংক টাউন আবাসিক এলাকায় অভিযান মিলনকে গ্রেপ্তার করা হয়। অন্যজনকে গ্রেপ্তার করা হয় রাজশাহীর মোহনপুর উপজেলার বসন্তকেদার বিদিরপুর গ্রাম থেকে।

র‌্যাব জানিয়েছে, গত ১৫ মে মির্জাপুর উপজেলার ধেরুয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একদল ডাকাত সদস্য নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে একটি মাইক্রোবাসে ডাকাতির প্রস্তুতি নেন। মির্জাপুর থানা পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে দুজনকে আটক করতে সক্ষম হলেও দলের মূলহোতাসহ ৫-৬ জন পালিয়ে যায়।

এ সময় আটককৃতদের দেহ তল্লাশিতে এক জোড়া পুলিশের হ্যান্ডকাফসহ বিভিন্ন পুলিশি সরঞ্জাম উদ্ধার হয়। পরে মির্জাপুর থানা পুলিশ এই ঘটনায় একটি নিয়মিত মামলা করে। আর আসামিদের গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়।

এরই ধারাবাহিকতায় র‌্যাব অভিযান চালিয়ে ডাকাত দলের নেতা মিলন ও সদস্য আমিনুলকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ঢাকা, টাঙ্গাইল, গাজীপুরসহ বিভিন্ন জেলার মহাসড়কে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। আইনি ব্যবস্থা নিতে তাদের মির্জাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে র‌্যাব।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

মহাসড়কে পুলিশের বেশে ডাকাতি করা দুজন গ্রেপ্তার

Update Time : ০৫:৫৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫