Dhaka ১২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ রোববার

  • Reporter Name
  • Update Time : ০৯:১৩:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ১৯ Time View

স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার (৬ জুলাই)। গত ১ জুলাই রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পদযাত্রা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। পর্যায়ক্রমে এই পদযাত্রা কাফেলা বাংলাদেশের সব জেলা পরিক্রম করবে।

এর অংশ হিসেবে আগামীকাল রোববার রাজশাহীতে এই পদযাত্রা হবে। এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার বিকেলে রাজশাহী নগরের গণকপাড়ায় এনসিপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়েছে। এনসিপির রাজশাহী মহানগর সমন্বয় কমিটির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মহানগর কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী জানান, ধারাবাহিক কর্মসূচির ষষ্ঠ দিনে রোববার রাজশাহীতে এ কর্মসূচি পালিত হবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জুলাই যোদ্ধাদের এই আগমন রাজশাহীতে এক ঐতিহাসিক মূহুর্ত রচনা করতে যাচ্ছে। ঐতিহাসিক মূহুর্তকে স্মরণীয় করে রাখতে রাজশাহী জেলা ও মহানগর প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।’

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ হয়ে রাজশাহীর উদ্দেশ্যে পদযাত্রাটি আসবে। রাজশাহীর সঙ্গে এই পদযাত্রা মিলিত হবে দুপুর ২টায়। পদযাত্রাটি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসার পথে গোদাগাড়ীতে পথসভা করবে। রাজশাহী আসার পরে বিকেল সাড়ে তিনটায় রাজশাহী নগরের রেলগেট থেকে শুরু হবে রাজশাহী মহানগরের আনুষ্ঠানিক কর্মসূচি। রেলগেট-নিউমার্কেট-রানীবাজার-সাগরপাড়া-আলুপট্টি-সাহেববাজার-রাজশাহী কলেজ-সিটি কলেজ-বাটার মোড়-গণকপাড়া হয়ে রাজশাহী জিরোপয়েন্টে পৌঁছে পথসভা অনুষ্ঠিত হবে।

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কাটাখালিতে পথসভার পরিকল্পনা রয়েছে। শহীদ পরিবারের সাথে মোলাকাতের পরিকল্পনাও আছে। এই আয়োজনে রাজশাহীর সকল নাগরিককে যোগদানের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি রাজশাহী জেলা ও মহানগর।

সংবাদ সম্মেলনের উপস্থিতি ছিলেন মহানগরের যুগ্ম সমন্বয়কারী আল আশরারুল ইমাম তানিম, জেলার যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু, শামীমা সুলতানা মায়া, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক হযরত আনাস প্রমুখ।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ রোববার

Update Time : ০৯:১৩:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫