Dhaka ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

যশোরে সাড়ে চার কোটি টাকার সোনাসহ দুই পাচারকারী আটক

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ১৬ Time View

মনির হোসেন, বেনাপোল : যশোরে অভিযান চালিয়ে ২৩টি সোনার বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৯ নম্বর ব্যাটালিয়ন। উদ্ধারকৃত সোনার ওজন ৩ কেজি ৯৫ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৯১৫ টাকা।

শুক্রবার (৫ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে যশোর সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটক দুই ব্যক্তি হলেন: শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামের আব্দুল বারীর ছেলে আরিফুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলার জীবননগর গ্রামের আব্দুল মালেকের ছেলে মেহেদী হাসান।ইসলামী উপহার

তাদের কাছ থেকে পাচারের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল ভোরে ওই এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে দুই সন্দেহভাজন ব্যক্তিকে হাটতে দেখে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়।

তল্লাশি চালিয়ে দেখা যায়, তাদের কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় সোনার বারগুলো রাখা ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঢাকার সদরঘাট এলাকার একটি চক্রের কাছ থেকে তারা সোনা সংগ্রহ করে যশোর হয়ে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এই ধরনের সফল অভিযানে বিজিবি সদস্যদের তৎপরতা দেশের স্বর্ণভিত্তিক চোরাচালান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

যশোরে সাড়ে চার কোটি টাকার সোনাসহ দুই পাচারকারী আটক

Update Time : ০৭:৫৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫