Dhaka ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

রাষ্ট্র গঠনের সুযোগ হেলায় হারানো যাবে না: আলী রীয়াজ

  • Reporter Name
  • Update Time : ০১:৪৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ২ Time View

অনলাইন ডেস্ক : জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ আহ্বান জানিয়ে বলেছেন ‘রাষ্ট্র গঠনের যে বিরল সুযোগ তৈরি হয়েছে তা যেন হেলায় হারানো না হয়’। তিনি বলেন, ‘যে সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো আজ একসঙ্গে আলোচনায় বসতে পেরেছে, সেই দিনগুলো স্মরণে রাখা প্রয়োজন।’

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার নবম দিনের সংলাপের সূচনায় এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘৫৩ বছরে রাষ্ট্র গঠনের এমন সুযোগ আর আসেনি। আমরা এই আলোচনার মাধ্যমে একটি জাতীয় সনদের দিকে এগোচ্ছি, যা চলতি জুলাই মাসেই চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছি।’

বৈঠকে মৌলিক সংস্কারের ২০টি প্রস্তাবের মধ্যে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচারবিভাগ বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা জারির মতো গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে বলে জানান আলী রীয়াজ।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, এখন পর্যন্ত যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি, সেগুলো নিয়েও আবার আলোচনার সুযোগ থাকবে। চূড়ান্ত সনদ তৈরির আগে সব পক্ষের মতামতকে গুরুত্ব দিয়ে আলোচনার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।-ইত্তেফাক

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

রাষ্ট্র গঠনের সুযোগ হেলায় হারানো যাবে না: আলী রীয়াজ

Update Time : ০১:৪৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫