Dhaka ০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীতে ১৫ মামলার আসামি কথিত সাংবাদিক নজরুল ইসলাম জুলুসহ তিনজন গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৯:০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ১৮ Time View

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর এলাকায় সংঘবদ্ধ হামলা, ছিনতাই ও এলোপাথাড়ি গুলি বর্ষণের ঘটনায় ১৫ মামলার আসামি কথিত সাংবাদিক নজরুল ইসলাম জুলুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলেন মো: নজরুল ইসলাম জুলু (৫১), মো: নাজমুল ইসলাম জিম (২৭) ও মো: মনা ইসলাম (২৮) । জুলু রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার টিকাপাড়ার মো: নজির শেখ ড্রাইভারের ছেলে এবং জুলুর ছেলে নাজমুল ইসলাম। মনা একই এলাকার মো: আনসার আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর এলাকার সিয়ামের সাথে পূর্ব শত্রুতার জেরে গত ১ জুলাই ২০২৫ বিকেল ৫ টায় বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর এলাকায় আপস মীমাংসার বৈঠক চলছিল। আপস মীমাংসার এক পর্যায়ে আসামিরা সিয়াম ইসলামের ওপর সংঘবদ্ধভাবে হামলা চালায়। তাকে গলা চেপে ধরে এবং জিআই পাইপ দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এছাড়াও আসামিরা তার কপালে পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয় এবং অন্য আসামিরা ২,৪০০ টাকা ও ৫ হাজার টাকা মূল্যের রূপার চেইন ছিনিয়ে নেয়। সে দৌড়ে পালানোর চেষ্টা করলে আসামিরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির ভয়ে তিনি নিকটবর্তী ভবনে আশ্রয় নেন। এলোপাথাড়ি গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ঘেরাও করতে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় সিয়াম বোয়ালিয়া থানায় একটি অভিযোগ দাখিল করে।

উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানা ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে গত ২ জুলাই ২০২৫ রাত সাড়ে ১০ টায় টিকাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা চাঁদাবাজি, অবৈধ অস্ত্র বহন, ধর্ষণ, জুয়া ও মারামারিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। আরো জানা যায়, গ্রেফতারকৃত নজরুল ইসলাম জুলু এলাকায় অবৈধ প্রভাববিস্তারকারী হিসেবে পরিচিত এবং তার ছত্রছায়ায় একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হয়ে আসছে। এছাড়াও জুলুর নেতৃত্বে রাজশাহী প্রেসক্লাব দখলসহ ব্যাপক চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

উল্লেখ্য কথিত সাংবাদিক নজরুল ইসলাম জুলুর নামে বিভিন্ন অপরাধে ১৫ টি তার ছেলে জিমের নামে ২ টি এবং মনার নামে ৭ টি মামলার রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীতে ১৫ মামলার আসামি কথিত সাংবাদিক নজরুল ইসলাম জুলুসহ তিনজন গ্রেপ্তার

Update Time : ০৯:০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫