Dhaka ১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

তিন দফা দাবিতে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ২২ Time View

স্টাফ রিপোর্টার : বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসনে তিন দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বৃষ্টিতে ভিজেই নগরীর তালাইমাড়ি মোড় অবরোধ করে আন্দোলন চালিয়ে যান তারা।

এর আগে সকালে রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অবস্থান নেন তারা। এরপর ক্যাম্পাসের বিভিন্ন হল ও সড়ক প্রদক্ষিণ করে তালাইমাড়ি মোড়ে এসে সাড়ে ১২টায় বিক্ষোভ সমাবেশ করেন তারা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- নবম গ্রেডে কোন ধরনের কোটার মাধ্যমে নিয়োগ দেওয়া াবে না, এখানে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ দিতে হবে; দশম গ্রেডে সবাইকে উন্মুক্ত করতে হবে এবং প্রকৌশল ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি লিখতে পারবেন না, এ বিষয়ে পদক্ষেপ নেওয়া।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের তিন দফার প্রথম দাবি হলো নবম গ্রেডে কোন ধরনের কোটার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে না, এখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে। ডিপ্লোমাধারীরা যদি নিয়োগ পেতে চায় তাহলে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করে নিয়োগ দিতে হবে। আর দশম গ্রেডে সবাইকে উন্মুক্ত করতে হবে। এখানে সবাই আবেদন করতে পারবেন।’

তারা বলেন, ‘দশম গ্রেডে আমাদেরকে কোন ধরনের আবেদনের সুযোগ দেওয়া হয়নি। সেখানে আমাদের সুযোগ দিতে হবে। এখন বিএসসি ইঞ্জিনিয়ারিং না পড়েও অনেকে প্রকৌশলী হিসেবে পরিচয় দেন। এই ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি লিখতে পারবে না। ডিপ্লোমারা টেকনিশিয়ান পদবি ব্যবহার করবেন। তারা প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবেন না। তিন দফা দাবি আদায় না হলে পরে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা।

এই কর্মসূচিতে রুয়েটের বিভিন্ন বিভাগের দুই হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

তিন দফা দাবিতে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

Update Time : ০৩:৪৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫