Dhaka ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূলহোতা গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৩:৪১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ১৭ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীর কাটাখালী এলাকা থেকে অপহরণের শিকার ১৩ বছরের এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। একইসঙ্গে অপহরণ মামলার মূলহোতা মো. বিশালকে (২৪) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা থানার কাঠালবাড়িয়া এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতার বিশাল কাশিয়াডাঙ্গা কাঠালবাড়িয়া এলাকার মৃত আলমের ছেলে।

বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, ভুক্তভোগী কিশোরী অষ্টম শ্রেণির ছাত্রী। আত্মীয়তার সুবাদে অভিযুক্ত যুবক তার বাড়িতে নিয়মিত যাতায়াত করত এবং বিভিন্ন সময়ে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। রাজি না হলে গত ২৪ জুন সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে থেকে অভিযুক্ত বিশাল ও তার সহযোগীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে অপহরণকারীরা ওই স্কুলছাত্রীকে ফেরত না দেওয়ার হুমকি দেয়। এ নিয়ে ২৬ জুন কাটাখালী থানায় মামলা হয়।

র‌্যাব জানায়, মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধে র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে এবং মূলহোতা বিশালকে গ্রেফতার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূলহোতা গ্রেফতার

Update Time : ০৩:৪১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫