Dhaka ০৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের শিকার, আত্মহত্যার পথ বেঁচে নিলেন কলেজ শিক্ষার্থী

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ৪ Time View

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের শিকার হয়ে অবশেষে আত্মহত্যার পথ বেঁচে নিলেন তানজিলা (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী।

অভিযুক্ত প্রেমিক রাকিব চৌকিদার (১৯) বিয়েতে অস্বীকৃতি জানালে ওই তরুণী গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১ জুলাই) রাতে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী গ্রামে ভিকটিমের বসত বাড়ীতে।

কলেজ শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, প্রতিবেশী রাকিব দীর্ঘদিন ধরে কলেজ শিক্ষার্থী তালজিলাকে উত্যক্ত করে আসছে। একপর্যায়ে তানজিলা ঢাকায় গিয়ে একটি পোশাক কারখানায় চাকরি নেয়। সেখানেও রাকিব যোগাযোগ রেখে একপর্যায়ে তানজিলার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং বিয়ের প্রলোভনে একাধিকবার তানজিলাকে ধর্ষণ করে। চলতি বছরের মার্চ মাসে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাকিব তানজিলাকে বাড়ি নিয়ে আসে। কিন্তু গত তিন মাসে বিয়ে না করেই নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে।

মঙ্গলবার সকালে প্রেমিক রাকিব তানজিলাকে ফোনে জানিয়ে দেয় সে বিয়ে করতে পারবে না। এতে মানসিকভাবে ভেঙে পড়ে তানজিলা। একপর্যায়ে রাত ৮টার দিকে তানজিলা ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।

এলাকাবাসী জানায়, ঘটনার পর থেকে প্রেমিক রাকিব ও তার পরিবারের সদস্যরা বাড়ী-ঘর ছেড়ে পলাতক রয়েছে।

কলেজ শিক্ষার্থীর বাবা কালাম গাজী বলেন, রাকিব আমার মেয়েকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়িয়ে বিয়ে না করে উল্টো আমার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করে আমাদের সম্মানহানি ঘটিয়েছে। আমি এই ঘটনার বিচার চাই।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের শিকার, আত্মহত্যার পথ বেঁচে নিলেন কলেজ শিক্ষার্থী

Update Time : ০৬:৪৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫