Dhaka ০৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

পটুয়াখালী ভার্সিটির, বিজয় ২৪ হলের আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৪:০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ৭ Time View

জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ‘বিজয় ২৪ হল’-এর উদ্যোগে এক আনন্দঘন ও বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবটি ছিল কেবল মৌসুমি ফলের স্বাদ গ্রহণ নয়, বরং এক প্রাণবন্ত ছাত্র-শিক্ষক মিলনমেলার অনন্য আয়োজন—যেখানে সুশৃঙ্খল আনন্দ ও ঐক্যের আবহ ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয় ২৪ হলের প্রভোস্ট, প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান। তিনি বলেন, “এই ধরনের উৎসব ছাত্রদের মানসিক প্রশান্তি ও সৌহার্দ্য বৃদ্ধি করে। পড়াশোনার পাশাপাশি সংস্কৃতিমনা হওয়াও শিক্ষার্থীদের চরিত্র গঠনে সহায়ক ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ফিসারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজেদুল হক, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মুজাহিদুল ইসলাম, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. আব্দুল মালেক।

এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত হলের সহকারী প্রভোস্ট মোহাম্মদ নজরুল ইসলাম, মোঃ ফয়সাল, মো: আব্দুল্লাহ আল তৌফিক হাসান এবং পবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনি।

সবার প্রাণবন্ত উপস্থিতি ও আন্তরিক বক্তব্যে উৎসবটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও অর্থবহ। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে বিভিন্ন রকমের মৌসুমি ফল পরিবেশন ও উপভোগ করেন। ছিল লিচু, কাঁঠাল, আম, তরমুজ, আনারস, বাঙ্গি, তালসহ নানা প্রকার দেশীয় রসাল ফল। ছাত্রদের মুখরতা, হাস্যোজ্জ্বল মুখাবয়ব এবং পরস্পরের আন্তরিকতায় এই উৎসব রূপ নেয় এক অনাবিল আনন্দ-অনুষ্ঠানে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, “এই ধরণের সাংস্কৃতিক ও ঐতিহ্যভিত্তিক আয়োজন শিক্ষার্থীদের মাঝে দেশীয় সংস্কৃতি চর্চার প্রবণতা বাড়ায় এবং শিক্ষাঙ্গনকে করে তোলে প্রাণবন্ত ও মানবিক। বিজয় ২৪ হলের এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসনীয়।”

উক্ত ফল উৎসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনে এক নতুন মাত্রা যোগ করল। এটি প্রমাণ করল—শুধু একাডেমিক কড়াকড়ির মধ্যেই নয়, বরং আত্মিক সম্পর্ক, উৎসব ও মিলনের সুরেও একটি বিশ্ববিদ্যালয় জীবন্ত হয়ে ওঠে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

পটুয়াখালী ভার্সিটির, বিজয় ২৪ হলের আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত

Update Time : ০৪:০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫