Dhaka ১২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বানেশ্বরে এনজিও সিও’র ভুয়া শাখা অফিস উধাও; গ্রাহকদের উত্তেজনা

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ১৫ Time View

স্টাফ রিপোর্টার পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের খুটিপাড়া(পিরের ঢালাণ) এলাকায় সিও নামের এনজিও (ভুয়া শাখা) পরিচয়ে প্রতারণার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, স্থানীয় মোঃ জিয়াউর রহমান (৪৭), পিতা-মোঃ আকবর আলী, খুটিপাড়া গ্রামের বাসিন্দা, তার বাড়ির দ্বিতীয় তলায় মাসিক ৭,০০০ টাকা ভাড়ায় মৌখিকভাবে ‘সিও এনজিও’ নামের একটি প্রতিষ্ঠানকে অফিস করার অনুমতি দেন। এক সপ্তাহ ধরে এনজিওটি সাইনবোর্ড টাঙ্গিয়ে কার্যক্রম শুরু করে।
স্থানীয়রা জানান, ২৮ জুন ২০২৫ থেকে এনজিওর কিছু ব্যক্তির কাছ থেকে ৭ হাজার থেকে ২০ হাজার ৫০০ টাকা পর্যন্ত সঞ্চয় ও কিস্তি নিয়ে সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে বানেশ্বর ও বেলপুকুর থানা এলাকার প্রায় এক থেকে দেড় শতাধি সাধারণ ও গরিব মানুষদের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা আদায় করেন। তবে পহেলা জুলাই দুপুর ১টা ১০ মিনিটের দিকে গ্রাহকরা অফিসে লোন নিতে গিয়ে দেখতে পান প্রতিষ্ঠানটি তালাবদ্ধ এবং সেখানে কোনো কর্মী বা সাইবোর্ড নেই। একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও সংশ্লিষ্ট কারও মোবাইল নম্বর খোলা পাওয়া যায়নি।

এতে ক্ষুব্ধ গ্রাহকরা অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং বাড়ির মালিক জিয়াউর রহমানের ওপর ক্ষোভ প্রকাশ করেন। ভুক্তভোগীরা দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, এবিষয়ে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। আমরা কিছু জানিনা।

এব্যাপারে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম নুর হোসেন নির্ঝর বলেন, এই খবর আমি জানিনা। ভুক্তভোগীদের কাগজপাতি নিয়ে একটি অভিযোগ করতে বলেন। আমি বিষয়টি দেখবো।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বানেশ্বরে এনজিও সিও’র ভুয়া শাখা অফিস উধাও; গ্রাহকদের উত্তেজনা

Update Time : ০৯:৩৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫