Dhaka ০৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

বেনাপোলে ১২দিন নিখোঁজ মাদ্রাসা পড়ুয়া ছাত্রের সন্ধান মেলেনি

  • Reporter Name
  • Update Time : ১০:১৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ২ Time View

মনির হোসেন,বেনাপোল : যশোরের বেনাপোলে ১২ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা পড়ুয়া কিশোর তামিম। ছেলের সন্ধান চান অসহায় পিতা। ছেলেকে হারিয়ে দ্বারে দ্বারে ঘুরছে পিতা আব্দুর রহমান। তার ছেলে মো. তামিম (১৪) বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর এলাকার এনামুল হাসান বিন নুর ক্যাডেট মাদ্রাসার ছাত্র।

জানা যায়, গত ১৯ জুন রাত অনুমান ৮ টার দিকে মাদ্রাসা হতে বের হয়ে আর ফিরে আসেনি। এ ব্যাপারে তামিমের পিতা বেনাপোল পোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মাদ্রাসা ছাত্র তামিমের অসহায় পিতা আব্দুর রহমান বলেন, আমার একমাত্র ছেলে তামিম বেনাপোলের কাগজপুকুর এনামুল হাসান বিন নুর ক্যাডেট মাদ্রাসায় গত এক বছর যাবত লেখাপড়া করে আসছে। গত ১৯ রাত অনুমান ৮ টার দিকে মাদ্রাসা হতে সকলের অগোচরে বের হয়ে কোথায় চলে গেছে কেউ বলতে পারছে না। মাদ্রাসার সিসিটিভি ফুটেজে মাদ্রাসা থেকে বের হতে দেখা গেছে।

তিনি বলেন, আমার ছেলে বাড়িতে বা মাদ্রাসার আর ফিরে আসেনি। আমার পরিবারের সদস্যরা এবং মাদ্রাসা কর্তৃপক্ষ মিলে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে ছেলের কোথাও সন্ধান পাওয়া যায়নি।  আমার ছেলে কিছু দিন যাবত উক্ত মাদ্রাসায় লেখাপড়া করবে না বলে বিভিন্ন বায়না ধরত। আমার ধারনা আমার ছেলে মাদ্রাসায় পড়বে না বলে সকলের অগোচরে অন্য কোথাও চলে গেছে। আমি সকলের সহযোগিতা কামনা করছি।  আমার খুঁজে পাওয়ার জন্য সকলের সহযোগীতা কামনা করছি ।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. রাসেল মিয়া জানান, নিখোঁজ মাদ্রাসা ছাত্রটির পিতা থানায় একটি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন। সর্বাত্বক চেষ্টা করা হচ্ছে ছেলেটিকে খুঁজে পাওয়ার জন্য।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বেনাপোলে ১২দিন নিখোঁজ মাদ্রাসা পড়ুয়া ছাত্রের সন্ধান মেলেনি

Update Time : ১০:১৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫