Dhaka ১০:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

পটুয়াখালী ভার্সিটির, সাংবাদিক সমিতির সভাপতি রিমন, সম্পাদক সাব্বির

  • Reporter Name
  • Update Time : ০৩:৫২:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ২৯ Time View

দুমকি ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (পবিপ্রবিসাস) ২০২৫ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২৯ জুন (রবিবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এ কমিটির অনুমোদন দেন।

নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল ২৪-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও কৃষি অনুষদের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী মারসিফুল আলম রিমন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি ও ব্যবসায় প্রশাসন অনুষদের একই বর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেন।

১১ সদস্যের এ নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি: আবু হাসনাত তুহিন (দৈনিক ইত্তেফাক)। যুগ্ম-সাধারণ সম্পাদক: মো. আজমির হোসেন খান (নাগরিক ভাবনা)। সাংগঠনিক সম্পাদক: আব্দুল্লাহ মুহসিন তানজিম (একুশে সংবাদ)। কোষাধ্যক্ষ: আশিকুর রহমান (ঢাকা টাইমস)। দপ্তর ও প্রকাশনা সম্পাদক: সফিকুল ইসলাম আকাশ (দৈনিক সকালের সময়)। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন: সাদাফ মেহেদী (দেশ দেশান্তর), মো. মাহাদী হাসান (দৈনিক সকাল), সাজ্জাদ ইয়াসির (ভোরের বাংলা) এবং জয় ভাঙ্গী (দৈনিক তৃতীয় মাত্রা)।
নবনির্বাচিত সভাপতি মারসিফুল আলম রিমন বলেন, “সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতা—এই তিনটি ভিত্তির ওপর দাঁড়িয়ে রয়েছে আমাদের সাংবাদিক সমিতি। এই কমিটি বস্তুনিষ্ঠতার সঙ্গে ক্যাম্পাস সাংবাদিকতাকে এগিয়ে নিয়ে যাবে। পাশাপাশি একটি সুন্দর, শৃঙ্খল ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গঠনে আমরা সংগঠনের পক্ষ থেকে নিয়মিত ভূমিকা রাখব।”

নতুন কমিটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “পবিপ্রবি সাংবাদিক সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকেই নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে কাজ করে যাচ্ছে। আমি বিশ্বাস করি, নতুন এই নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে আগের মতোই সচেষ্ট থাকবে। তাদের সাফল্য কামনা করছি এবং সবসময় পাশে থাকার আশ্বাস দিচ্ছি।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

পটুয়াখালী ভার্সিটির, সাংবাদিক সমিতির সভাপতি রিমন, সম্পাদক সাব্বির

Update Time : ০৩:৫২:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫