Dhaka ১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নাটোরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সেমিনার

  • Reporter Name
  • Update Time : ০৫:০০:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ১৩ Time View

নাটোর প্রতিনিধি : প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে অবহিতকরণ সেমিনার জেলায় অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে সমাজ সেবা অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম রেজা জানান, প্রাচীনকাল থেকে বংশানুক্রমে গড়ে ওঠা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মৃৎ শিল্প, কামার, বাঁশ-বেত পণ্য প্রস্তুতকারক ও কাঁসা-পিতলপণ্য প্রস্তুতকারক কিংবা মুচি’র মত পেশাগুলো আজ বিলুপ্তির পথে। বিলুপ্তপ্রায় এসব পেশার পেশাজীবীরা তাদের পেশা নিয়ে উদ্বিগ্ন।

পরিবেশ-বান্ধব ও দেশের ঐতিহ্যপূর্ণ প্রান্তিক পেশাজীবীদের পণ্যসমূহ আধুনিক ও টেকসইকরণ এবং পেশাজীবীদের জীবনমান উন্নয়নে পদক্ষেপ গ্রহন করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির দক্ষতা উন্নয়নের মাধ্যমে উৎপাদিত পণ্য ও সেবার উৎকর্ষ এবং পেশার আধুনিকায়নের মাধ্যমে তাদের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধিসহ সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্তকরণের নিমিত্তে জীবনমান উন্নয়নে পদক্ষেপ গ্রহন করেছে সরকার।

সমাজ সেবা অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাগত বক্তব্যে জানান, জেলায় কামার, কুমার, নাপিত, বাঁশ ও বেত পণ্য প্রস্তুতকারক, কাঁসা-পিতল প্রস্তুতকারক, জুতা মেরামত ও প্রস্তুতকারক, লোকজ যন্ত্র তৈরিকারক, নকশী কাঁথা তৈরিকারক, শীতল পাটি ও শতরঞ্জি তৈরিকারক এবং লোকজ শিল্পিসহ মোট পাঁচ হাজার ৬২ জন প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠি আছেন। তাদের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ও উপকরণ প্রদানসহ কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নাটোরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সেমিনার

Update Time : ০৫:০০:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫