Dhaka ০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

এনবিআরের আন্দোলন প্রত্যাহার করে নেওয়ায় বেনাপোল বন্দরে আমদানি রফতানিসহ সকল কার্যক্রম শুরু 

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ২ Time View

মনির হোসেন, বেনাপোল : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের কলম-বিরতি এবং ‘শাটডাউনসহ’ সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ায় বেনাপোল বন্দরে আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে। কর্মচাজ্ঞল্য ফিরে এসেছে গোটা বেনাপোল বন্দর এলাকায়।

গতকাল রবিবার (২৯ জুন) রাত সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন এনবিআর।

এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা গত সপ্তাহের প্রথম দিকে সকাল ৯-১২ টা এবং  দুপুর ২-৫ টা পর্যন্ত কলম-বিরতি পালন করেন। পরে গত শনিবার থেকে ‘সম্পূর্ণ শাটডাউন’ কর্মসূচি পালন শুরু করলে দেশের পণ্য আমদানি-রফতানি কার্যক্রমে চরম অচলাবস্থা দেখা দেয়। এর ফলে বেনাপোলসহ সব স্থলবন্দরে শুল্ক আদায় কার্যক্রম বন্ধ হয়ে যায়। পণ্য খালাস স্থবির হয়ে পড়ে, যা রাজস্ব ঘাটতির পাশাপাশি আমদানি-রফতানি বাণিজ্যে বিরূপ প্রভাব পড়ে।

তীব্র এই অচলাবস্থার পরিপ্রেক্ষিতে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে দ্রুত সমাধানের আহবান জানানো হয়। সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

আন্দোলন প্রত্যাহারের ঘোষণার পর ব্যবসায়ী মহলে স্বস্তির নিশ্বাস ফিরে এসেছে। সোমবার সকাল থেকেই বন্দর ও কাস্টমস কার্যক্রম পুরোদমে চালু হয়েছে এবং বাণিজ্যে যে ক্ষতি হয়েছে তা দ্রুত পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

প্রসঙ্গত, এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এনবিআরের কাঠামোগত সংস্কার, পদোন্নতি, নিরপেক্ষতা ও মর্যাদা সংরক্ষণের দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছিল।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বলেন, দীর্ঘ এক সপ্তাহের অচলাবস্থার পর আজ সোমবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে। কাস্টমস-বন্দরের কর্মকর্তা কর্মচারী ও লেবারদের মধ্যে কর্মচাঞ্চল্যতা লক্ষ্য করা গেছে। তবে ট্রাক সংকটের কারণে অনেকে পণ্য খালাস করা যাবে না। ২/১ দিনের মধ্যে সব কিছু স্বাভাবিক হয়ে আসবে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ায় বেনাপোল বন্দরে আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত ৩৫ টি ভারতীয় পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছে এবং ২০ ট্রাক পণ্য বেনাপোল থেকে ভারতে রপ্তানি হয়েছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

এনবিআরের আন্দোলন প্রত্যাহার করে নেওয়ায় বেনাপোল বন্দরে আমদানি রফতানিসহ সকল কার্যক্রম শুরু 

Update Time : ০৩:৪৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫