Dhaka ১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

সিরাজগঞ্জে শ্বাসরোধ করে হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন

  • Reporter Name
  • Update Time : ১০:০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ৫০ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় হবিবর রহমান হবি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে একই পরিবারের তিন সদস্য রয়েছেন। রোববার (২৯ জুন) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক কানিস ফাতিমা এই রায় ঘোষণা করেন।

আসামিদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম সরোয়ার খান নবাব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোট সাত আসামির মধ্যে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের দণ্ড দেন এবং একজনকে খালাস দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কাজীপুর উপজেলার পাটগ্রাম এলাকার পচা শেখের ছেলে জুড়ান শেখ, তার স্ত্রী লাভলী ও ছেলে আমির হোসেন, সোনা মল্লিকের ছেলে নজরুল ইসলাম, অসীম খাঁর ছেলে কুড়ান খাঁ এবং শাহ আলীর স্ত্রী ফুলমালা।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর রাতে খাবার খেয়ে নাতি মেহেদী হাসান শুভকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়েন হবিবর রহমান। পরদিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে ২ অক্টোবর বিকেলে বাড়ির পাশের ফসলি জমির পানির মধ্যে তার মরদেহ পাওয়া যায়।

নিহতের পরিবার পরে জানতে পারে, হবিবর রহমান প্রতিবেশী নারী ফুলমালা খাতুনের বাড়িতে গোপনে যাতায়াত করতেন। বিষয়টি এলাকায় সমালোচনার জন্ম দেয়। এই সম্পর্ককে কেন্দ্র করেই ফুলমালা ও অন্য আসামিরা মিলে তাকে শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ উঠে।

এ ঘটনায় নিহতের ছেলে আবুল কালাম আজাদ বাদী হয়ে ফুলমালাসহ পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে কাজীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ২৭ জানুয়ারি সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

সিরাজগঞ্জে শ্বাসরোধ করে হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন

Update Time : ১০:০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫