Dhaka ০৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

রাজশাহীতে ডেঙ্গুতে নববধূর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১০:০২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ৮ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ফেরদৌসী (২৭) নামের এক নববধূর ডেঙ্গু রোগে মৃত্যু হয়েছে। তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) শনিবার (২৮ জুন) সন্ধ্যায় মৃত্যুবরণ করেন।

রোববার (২৯ জুন) দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ফেরদৌসী চাঁপাইনবাবগঞ্জ সদরের পোলাডাঙ্গা পচাপুকুর এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে।

এর আগে গত ২৫ জুন রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুর উপজেলার রুকুনপুরের গোলাম রাব্বানীর ছেলে কবির হোসেনের (৩৭) মৃত্যু হয়।

মৃত ফেরদৌসীর চাচাতো বোনা জান্নাতুন নেসা বলেন, ফেরদৌসী নববিবাহিতা। তার বিয়ে হয়েছে ঢাকার মাদারীপুরে। তার একমাস আগে ইতালি প্রবাসীর সঙ্গে মোবাইলফোনে বিয়ে হয় পরিবারিকভাবে। ফেরদৌসের মৃত্যুর খবরে শ্বশুরবাড়ি থেকে অনেকেই এসেছেন। তার পরিবারের আরও দুইজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এছাড়া বাড়ির আশপাশের লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালটিতে দুই বছরের শিশুসহ ১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। তার মধ্যে তিনজন নারী, ছয়জন পুরুষ ও একজন শিশু। এর মধ্যে চারজন চাঁপাইনবয়াবগঞ্জ, পাঁচজন রাজশাহীর আর একজন নওগাঁ সদরের রোগী চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, গত ২৩ জুন জ্বরসহ বিভিন্ন জটিলতা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি করা হয় ফেরদৌসী। ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৫ জুন তাকে চিকিৎসক আইসিইউতে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা

রাজশাহীতে ডেঙ্গুতে নববধূর মৃত্যু

Update Time : ১০:০২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫