Dhaka ০১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির ৩৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০৬:৫০:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ১৪ Time View

স্টাফ রিপোর্টার : সকল শ্রেণী-পেশার মানুষের নাগরিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে গঠিত রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি সংবাদ সম্মেলন করে ৩৮ দফা দাবি উত্থাপন করেছে। শনিবার বেলা ১১টায় নগরীর একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজশাহী নগরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে হোল্ডিং ট্যাক্স কমানো, ট্রেড লাইসেন্স ফি হ্রাস, অটো ও অটোরিকশার নিবন্ধন ফি কমানো, নগরীর ব্যস্ততম স্থানে অটো সিগন্যাল লাইট চালু, রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, রেশম শিল্পের বিকাশ, খেলাধুলার জন্য মাঠ নির্মাণসহ মোট ৩৮টি দাবি তুলে ধরা হয়।

সংগঠনের নেতারা বলেন, এই দাবিগুলো বাস্তবায়িত হলে রাজশাহীর নাগরিক জীবনের মান উন্নয়ন ঘটবে এবং সামাজিক-অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। এসব দাবি আদায় করতে নাগরিক সমাজকে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে। দাবি বাস্তবায়নের জন্য তারা প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল, রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জমশেদ আলী, রাজশাহী চেম্বারের সহসভাপতি সুলতান মাহমুদ সুমন, জাতীয় মহিলা পরিষদের জেলার সভাপতি কল্পনা রায়, সিটি কর্পোরেশনের সাবেক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল হোসেন প্রমুখ।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির ৩৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন

Update Time : ০৬:৫০:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫