Dhaka ০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

পুলিশের পৃথক অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ১১ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩৪৫ গ্রাম গাঁজা এবং ৩৫ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে শাহমখদুম থানা ও ডিবি পুলিশ।

শাহমখদুম থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মিঠু (২৬) ও মোসা: মোজলেফা বেগম (৩০)। মিঠু রাজশাহী নগরীর শাহমখদুম থানার খিরশিন টিকর এলাকার মৃত মমিনের ছেলে ও মোজলেফা বেগম একই থানার খিরশিন টিকর দক্ষিনপাড়ার মো: তারেকের মেয়ে।

ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: মিনহাজ আলী (২০) রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার হারুপুর এলাকার নিজাম উদ্দিনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৭ জুন বিকালে শাহমখদুম ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মমিনুল করিমের সার্বিক তত্ত্বাবধানে শাহমখদুম থানার এসআই মো: আব্দুল জলিল ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করছিলো। এসময় খিরশিন টিকর এলাকায় রাস্তার পাশে অবস্থানকালে সন্দেহভাজন মিঠুকে আটক করে। তাঁর কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয় এবং জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী মোজলেফা বেগমের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়।

গ্রেপ্তারকৃত মিঠুর তথ্যের ভিত্তিতে ওই দিন বিকাল সাড়ে ৫টায় শাহমখদুম থানার খিরশিন টিকর দক্ষিণপাড়ায় অভিযান পরিচালনা করে মোজলেফা বেগমকে গ্রেপ্তার করে। এসময় তাঁর হেফাজত হতে ৩৪০ গ্রাম গাঁজা জব্দ করে।

অপরদিকে একই দিন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মো: তৌহিদুর ইসলাম ও তার টিম দুপুর দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাশিয়াডাঙ্গা থানার হারুপুর এলাকা থেকে আসামি মিনহাজ আলীকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৩৫ বোতল ফেন্সিডিল জব্দ করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে শাহমখদুম ও কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।-খবর বিজ্ঞপ্তি

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

পুলিশের পৃথক অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

Update Time : ০৫:৩৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫