Dhaka ০৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

এক মাসে সর্বনিম্ন স্বর্ণের দাম

  • Reporter Name
  • Update Time : ১১:৪২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ৩ Time View

অনলাইন ডেস্ক : বৈশ্বিক ভূ-রাজনৈতিক এবং বাণিজ্যিক উত্তেজনা প্রশমিত হওয়ায় এবং যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতির তথ্য প্রকাশের আগে বিনিয়োগকারীরা অপেক্ষা করায় শুক্রবার (২৭ জুন) স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমে এক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। খবর আরব নিউজের।

সৌদি সময় দুপুর ১টা ৫৫ মিনিটে স্পট গোল্ডের দাম কমে প্রতি আউন্সে দাঁড়ায় ৩ হাজার ২৮২.৬৮ ডলার, যা মে মাসের শেষ দিকের পর সর্বনিম্ন। এ সপ্তাহে স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমেছে এবং এপ্রিলের রেকর্ড উচ্চতা থেকে ২০০ ডলারেরও বেশি হারিয়েছে।

যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটেও স্বর্ণের দাম ১.৬ শতাংশ কমে দাঁড়ায় ৩ হাজার ২৯৪.৫০ ডলার প্রতি আউন্স। এদিকে ইরান-ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি আপাতত স্থায়ী রয়েছে। বৃহস্পতিবার হোয়াইট হাউস জানায়, চীনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র, যার ফলে দুর্লভ খনিজ রপ্তানি আরও দ্রুত হবে।

এদিকে জুলাই ৯ তারিখ ট্রাম্প ঘোষিত ‘পারস্পরিক শুল্ক’ আরোপের সময়সীমা শেষ হচ্ছে। এর আগে অনেক দেশ একটি চুক্তিতে পৌঁছাতে মরিয়া হয়ে উঠেছে।

সিটি ইনডেক্স ও ফরেক্স এর বাজার বিশ্লেষক ফাওয়াদ রজাকজাদা বলেন, ‘নিরাপদ বিনিয়োগের চাহিদা হ্রাস পাওয়ায় ডলারের দরপতনের পরও স্বর্ণ কোন ইতিবাচক প্রভাব পায়নি।’

তিনি আরও বলেন, ‘দামের এই সাময়িক পতন দীর্ঘমেয়াদে খুব খারাপ কিছু নয়, বরং এটি অতিরিক্ত চাহিদাজনিত চাপ থেকে স্বর্ণকে মুক্ত করে আবারও জ্বলজ্বল করার সুযোগ তৈরি করতে পারে।’

অন্যান্য মূল্যবান ধাতুগুলোর মধ্যে স্পট সিলভার ১.৮ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্সে ৩৫.৯৬ ডলার। প্লাটিনামের দাম ৫.৯ শতাংশ কমে ১ হাজার ৩৩৪.৬৩ ডলারে নেমে এসেছে, যদিও এটি এর আগে ২০১৪ সালের পর সর্বোচ্চ উচ্চতা ছুঁয়েছিল। প্যালাডিয়ামের দামও ১.২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ১১৭.৯৬ ডলার।

কমার্স ব্যাংক এক নোটে বলেছে, প্লাটিনামের দাম বৃদ্ধির অন্যতম কারণ হলো স্বর্ণের তুলনায় এর বড় মূল্যছাড়, কারণ স্বর্ণ এখন অনেকের কাছেই অনেক বেশি দামে মনে হচ্ছে।-ইত্তেফাক

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

এক মাসে সর্বনিম্ন স্বর্ণের দাম

Update Time : ১১:৪২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫