Dhaka ০১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম

  • Reporter Name
  • Update Time : ০৮:০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ১৪ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে “প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম”। আজ শুক্রবার (২৭ জুন) নগরীর বড়বনগ্রাম এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি’—এই প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচিতে নিম, জাম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ। তাঁর সঙ্গে ছিলেন সংগঠনটির কোষাধ্যক্ষ মো. রমজান আলী সরকার ও অন্যান্য স্বেচ্ছাসেবক ও সদস্যবৃন্দ।

সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, বৃক্ষই মানুষের একমাত্র নিঃস্বার্থ বন্ধু, যা মানব সভ্যতার জন্মলগ্ন থেকে প্রয়োজন মিটিয়ে আসছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, নির্মাণ—সব কিছুর মূলে বৃক্ষ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৈশ্বিক উষ্ণতা হ্রাসে বৃক্ষের বিকল্প নেই।

তবে উন্নয়নের নামে যান্ত্রিক নগরায়ণের ফলে নির্বিচারে গাছ কাটা, বন উজাড় ও প্রাকৃতিক সম্পদ ধ্বংসের কারণে পরিবেশের ওপর ভয়াবহ প্রভাব পড়ছে। বক্তারা এ অবস্থাকে মানবসভ্যতার জন্য হুমকি বলেও অভিহিত করেন।

তাঁরা বলেন, বৃক্ষরোপণ শুধু জাতীয় কর্মসূচি কিংবা মেলা কেন্দ্রিক না হয়ে ব্যক্তি পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। প্রত্যেক নাগরিককে হতে হবে ‘বৃক্ষপ্রেমিক’। জন্মদিন, বিবাহবার্ষিকী, সন্তানের প্রথম স্কুলে যাওয়ার দিন, পরীক্ষার ফলাফলের দিন বা স্মরণীয় যেকোনো দিনকে ঘিরে গাছ লাগানোর সংস্কৃতি গড়ে তুলতে হবে।

বক্তারা আরও উল্লেখ করেন, এক সময় রাজশাহী-নওগাঁ মহাসড়কের দুপাশে ছিল ছায়াঘেরা বৃক্ষরাজি। তবে সড়ক উন্নয়নের সময় এসব গাছ কেটে ফেলার পর আর কোন পুনঃরোপণের উদ্যোগ নেওয়া হয়নি। তারা এই বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং সুপরিকল্পিত বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণের দাবি জানান।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম

Update Time : ০৮:০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫