Dhaka ০১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বড়াইগ্রামে পরীক্ষা কেন্দ্রে ছাত্রদল নেতার প্রবেশ নিয়ে বিভ্রান্তিকর প্রচারের প্রতিবাদ

  • Reporter Name
  • Update Time : ০২:৫২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ২০ Time View

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব স্থানীয় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অতিরঞ্জিতভাবে প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন। তিনি এই অতিরঞ্জিত প্রচারের প্রতিবাদ জানিয়ে বাস্তবসম্মত তথ্য প্রচারের অনুরোধ জানান। রাকিবুল ইসলামের পিতা সাবেক বনপাড়া পৌর বিএনপি’র সদস্য সচিব, সাবেক উপজেলা যুবদল সভাপতি ও সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি সর্দার রফিকুল ইসলাম তার ছেলে ছাত্রদল নেতা রাকিবুল ইসলামের স্বাক্ষরিত প্রতিবাদ পত্রটি স্থানীয় প্রেসক্লাব ও সাংবাদিকদের প্রদান করেন।

প্রতিবাদপত্রে রাকিবুল ইসলাম উল্লেখ করেন, আমি রাকিবুল ইসলাম রাকিব, বনপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। আজ ২৬ জুন ২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ৯:১২ মিনিটে বনপাড়া ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের গেটে উপস্থিত হই। এ সময় আমার এক ছোট ভাই এসে জানায় তার চাচাতো ভাই পরীক্ষা দিচ্ছে এবং তার এডমিট কার্ডটি বাড়িতে রেখে এসেছিলো যা সে নিয়ে এসেছে। এই এডমিট কার্ডটি তার (পরীক্ষার্থীর) কাছে পৌঁছে দিতে হবে। যেহেতু স্থানীয় পরীক্ষা কেন্দ্রের সকলেই আমার পরিচিত তাই আমি হলে গিয়ে এডমিট কার্ডটি দিয়ে আসি। তখন সময় সকাল ৯:২৪ বাজে। যেহেতু পরীক্ষা শুরু ১০টায় সেহেতু আধাঘন্টা আগে আমি একজন শিক্ষার্থীকে সাহায্য করতে সরাসরি গিয়েছিলাম। আমার আচরণে কারও কোন ডিস্টার্ব হয়নি। আমি ৯:৩১ মিনিটে হল ত্যাগ করি। এ সময় আমার মতো এভাবেই প্রবেশ করা বহিরাগত অন্য কেউ আমার ছবি তুলে ফেসবুকে পোস্ট করে বিভ্রান্তি ছড়ায় এবং তা ভাইরাল হয়। আমি দৃঢ়ভাবে বলি, আমি সুস্থ রাজনৈতিক চর্চা করে থাকি। কোন অন্যাায় বা অসংলগ্ন কাজের সাথে আমি জড়িত নই। শুধুমাত্র আমার ও আমার পিতা সর্দার রফিকুল ইসলাম এর রাজনৈতিক সুঅবস্থানকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে এবং সামনের বনপাড়া পৌর বিএনপি’র কমিটিতে স্বার্থান্বেষী গোষ্ঠি সুবিধা নেওয়ার লক্ষ্যে এই ঘটনাটিকে অতিরঞ্জিত করে তুলেছে। আমাকে ঘিরে ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে যে প্রচার ছড়িয়ে পড়েছে তা অতিরঞ্জিত। আমি এই অতিরঞ্জিত প্রচারের প্রতিবাদ করছি এবং বাস্তবসম্মত তথ্য প্রচারের অনুরোধ জানাচ্ছি।

উল্লেখ্য, পরীক্ষা কেন্দ্রে ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রাকিবের প্রবেশকে ঘিরে ফেসবুকে ভাইরাল হওয়া ও গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ার পর জেলা ছাত্রদল রাকিবুল ইসলামকে বহিস্কারাদেশ প্রদান করেছেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বড়াইগ্রামে পরীক্ষা কেন্দ্রে ছাত্রদল নেতার প্রবেশ নিয়ে বিভ্রান্তিকর প্রচারের প্রতিবাদ

Update Time : ০২:৫২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫