Dhaka ০১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নিয়ামতপুরে রথযাত্রা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ১৩ Time View

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা শুক্রবার (২৭ জুন) শুরু হয়েছে। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ উৎ​সব শুরু হয়। শেষ হবে আগামী শনিবার (৫ জুলাই) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে।

হিন্দুধর্মমত ও রীতি অনুসারে অবতার জগন্নাথ, বলরাম ও বোন সুভদ্রা—এই ত্রিমূর্তিধারীর রথ টেনে নিয়ে যাওয়া হয়।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তাঁর অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। আজ শুক্রবার উপজেলার ভাবিচা গ্রামের আনন্দবাজারে গিয়ে দেখা, বেলা ১২ টায় জগন্নাথের পূজা অনুষ্ঠিত হয়। পূজার পরপরই এরপর রথযাত্রা শুরু হয়। রথযাত্রা উৎসবে আসা নর-নারী রথের রশি টেনে নিয়ে যাচ্ছেন। সঙ্গে চলছে হরিনাম সংকীর্তন। এসময় নারীরা উলুধ্বনি দেন।

রথযাত্রা উৎসব কমিটির সভাপতি বীরেন্দ্রনাথ প্রামানিক বলেন, আজকে রথযাত্রা শেষে সন্ধ্যায় রথ ভাবিচা সার্বজনীন কালীমন্দিরে রাখা হবে। সেখানে নয় দিন অবস্থানের পর আগামী শানিবার (৫ জুলাই) পুনরায় আনন্দবাজারে আনা হবে উল্টো রথযাত্রা উৎসবের মধ্য দিয়ে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নিয়ামতপুরে রথযাত্রা অনুষ্ঠিত

Update Time : ০৬:৫৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫