Dhaka ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

‘নতুন বাংলাদেশ’ দিবস নিয়ে আপত্তি, পুনর্বিবেচনার কথা ভাবছে সরকার

  • Reporter Name
  • Update Time : ১১:৪২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ২ Time View

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ই আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করায় আপত্তি উঠেছে বিভিন্ন মহল থেকে। ৫ই আগস্ট গণ-অভ্যুত্থান দিবসের পর ৮ই আগস্টকে কেন নতুন আরেকটি দিবস হিসেবে পালন করতে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

বলা হচ্ছে ৮ই আগস্ট নয় ৫ই আগস্টই নতুন বাংলাদেশের যাত্রার দিন। নতুন বাংলাদেশ দিবস ঘোষণা হলে এদিনকেই ঘোষণা করার কথা। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন পক্ষ সরাসরি এই দিবস ঘোষণার কড়া সমালোচনা করেছে। একই সঙ্গে ‘নতুন বাংলাদেশ’ এমন শিরোনামে দিবস ঘোষণার আইনী ও সাংবিধানিক ভিত্তি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

ওদিকে সমালোচনার মুখে এই দিবস নিয়ে সিদ্ধান্ত পুর্নবিবেচনার কথা ভাবছে সরকার। শুক্রবার সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দিবসগুলোর বিষয়ে দুই-একদিনের মধ্যে পুনর্বিবেচনার সিদ্ধান্ত আসতে পারে।

‘নতুন বাংলাদেশ দিবস’-এর পাশাপাশি ১৬ই জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ এবং পাঁচই অগাস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করে গত বুধবার একটি পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এদিকে ৫ই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। শুক্রবার তার ভেরিভায়েড ফেসবুক পেইজে তিনি একথা লেখেন।

এছাড়া ৮ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস নিয়ে আপত্তি তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেতা। দলটির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার নিজেদের ফেসবুক পোস্টে এই আপত্তি জানান। ফেসবুক পোস্টে আখতার হোসেন লিখেন, ‘নতুন বাংলাদেশ দিবস সেদিন হবে, যেদিন জুলাই ঘোষণাপত্র আসবে, যেদিন মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ হবে।’

হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘নতুন বাংলাদেশের জন্ম হয়েছে ৫ আগস্ট। ৮ আগস্ট না। ৫ আগস্টের সাধারণ ছাত্র–জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেয়া হবে না।’ সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, ‘৮ আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি। দ্বিতীয় স্বাধীনতা নষ্টের, ছাড় দেয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এবং ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস।-ইত্তেফাক

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

‘নতুন বাংলাদেশ’ দিবস নিয়ে আপত্তি, পুনর্বিবেচনার কথা ভাবছে সরকার

Update Time : ১১:৪২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫