Dhaka ০২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

তানোরে কৃষকদের মাঝে বিনা মূল্যে সার বীজ প্রণোদনা বিতরণ

  • Reporter Name
  • Update Time : ১১:২২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ১১ Time View

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে চলতি অর্থ বছরে কৃষি পূনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে রোপা আমন (উপশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র প্রান্তিক কৃষক দের মাঝে বিনা মূল্যের সার বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার ও বীজ প্রণোদন বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও লিয়াকত সালমান। তানোর উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার শাহাদাৎ হোসেন, আলী রিয়াজ, অতিরিক্ত কৃষি অফিসার সুভাষ কুমার মন্ডন। কৃষি অফিস সুত্রে জানা গেছে, এবারে ৩ হাজার প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি ৫ কেজি করে বীজ ও ১০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার দেয়া হচ্ছে।

প্রণোদনা নিতে আসা কৃষকদের উদ্যোশ্য ইউএনও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কৃষি খাতে বিভিন্ন ভাবে বিনা মূল্যে প্রণোদনার সার বীজ দিয়ে যাচ্ছেন। প্রতিটি চাষাবাদের আগেই এসব প্রণোদনা দেয়া হয়। যাতে করে আপনারা চাষাবাদ বৃদ্ধি করতে পারেন। সরকার চাই প্রতিটি জমিতে যেন চাষাবাদ হয়। আপনারা কেউ এই প্রণোদনার সার বা বীজ বাজারে বিক্রি করবেননা। যদি এধরণের কাজ কেউ করে থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। জমিতে যে পরিমান সার লাগবে সে পরিমান সার ব্যবহার করবেন। অযথা ফলন বাড়াতে মাত্রাতিরিক্ত সার কীটনাশক ব্যবহার করা যাবে না। এতে করে জমির উর্বরতা কমে যাবে। কোন ধরনের সমস্যা হলে কৃষি অফিস থেকে পরামর্শ গ্রহণ করবেন। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাত ইউনিয়ন এবং দুই পৌরসভার প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

তানোরে কৃষকদের মাঝে বিনা মূল্যে সার বীজ প্রণোদনা বিতরণ

Update Time : ১১:২২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫